এক্সপ্লোর

WhatsApp Features: ইউজারদের নিরাপত্তায় সতর্ক হোয়াটসঅ্যাপ, অথেনটিফিকেশনের জন্য আসতে চলেছে ইমেল আইডি ফিচার

Whatsapp: শোনা যাচ্ছে, আগামী দিনে হোয়াটসঅ্যাপে ইউজারদের অ্যাকাউন্ট ভেরিফাই করার ক্ষেত্রে ইমেল আইডি-র অপশনও দেওয়া হবে। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে এই ফিচার চালু হলে আরও বেশি সুরক্ষিত হবে হোয়াটসঅ্যাপ। 

WhatsApp Features: হোয়াটসঅ্যাপ (Whatsapp) ইউজারদের জন্য খুব তাড়াতাড়ি চালু হতে চলেছে একটি নতুন সিকিউরিটি ফিচার (Security Feature)। বিটা ইউজারদের জন্য সম্প্রতি এই ফিচারের পরীক্ষা নিরীক্ষা শুরু হয়েছে। এর থেকে অনুমান করা হচ্ছে, হোয়াটসঅ্যাপের সমস্ত ইউজারদের জন্য এই সিকিউরিটি ফিচার চালু হতে আর বেশি দেরি নেই। 

কোন নতুন ফিচার আসছে হোয়াটসঅ্যাপে

সাধারণত হোয়াটসঅ্যাপে সাইন-আপ করতে চাইলে ইউজারকে নিজের নম্বর অথেনটিকেট করতে হয়। এক্ষেত্রে রেজিস্টার থাকা মোবাইল নম্বরে একটি ওটিপি আসে। আর সেটা দিয়েই ইউজারের নম্বর অথেনটিকেট করা হয়। তবে শোনা যাচ্ছে, আগামী দিনে হোয়াটসঅ্যাপে ইউজারদের অ্যাকাউন্ট ভেরিফাই করার ক্ষেত্রে ইমেল আইডি-র অপশনও দেওয়া হবে। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে এই ফিচার চালু হলে আরও বেশি সুরক্ষিত থাকবে ইউজারদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। 

যদি আপনার ফোন চুরি হয় বা হারিয়ে যায় তাহলে সেই ফোন যার হাতেই পড়ুক না কেন সুরক্ষিত থাকবে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। হোয়াটসঅ্যাপে সিকিউরিটি ফিচার হিসেবে ইমেল আইডি যুক্ত হলে আপনার ফোন না থাকলেও ইমেল আইডি জানা থাকলে আপনি অন্য ডিভাইস থেকেও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে লগ-ইন করে তা অ্যাকসেস করতে পারবেন। হোয়াটসঅ্যাপের বেশিরভাগ ফিচারের ক্ষেত্রেই নির্ভরতা রয়েছে ইউজারের মোবাইল নম্বরের উপর। আর তাই এই মাধ্যমের সাহায্যে প্রতারণার পরিমাণ দিনদিন বাড়ছে। কারণ হ্যাকার বা স্ক্যামারদের পক্ষে ইউজারের ফোন নম্বর এবং তার মাধ্যমে বিভিন্ন ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়া আজকাল বেশ সহজ ব্যাপার। সিম ক্লোনের মাধ্যমেও ইউজারের হোয়াটসঅ্যাপ নম্বর এবং তা থেকে আরও তথ্যের হদিশ পেয়ে যায় হ্যাকাররা। তাই এই ক্ষেত্রে যদি ইমেলাইডি-র অপশন থাকে তাহলে নিঃসন্দেহে নিরাপত্তা কিছুটা বাড়বে। 

WAbetainfo- একটি হোয়াটসঅ্যাপ ট্র্যাকার যারা এই মাধ্যমের যাবতীয় আসন্ন ফিচার এবং আপডেট সম্পর্কে ওয়াকিবহাল থাকে, তারা জানিয়েছে হোয়াটসঅ্যাপের 2.23.16.15 ভার্সানে নতুন এই ফিচার লক্ষ্য করা গিয়েছে। তবে এখনও এই ফিচারের পাবলিক রিলিজ হয়নি, অর্থাৎ সমস্ত ইউজার নতুন হোয়াটসঅ্যাপ ফিচারের অ্যাকসেস পাননি। তবে খুব তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপে ইউজারদের নিরাপত্তা সংক্রান্ত এই ফিচার চালু হবে বলে আশাবাদী ইউজাররা। প্রসঙ্গত উল্লেখ্য, ইউজারদের নিরাপত্তা এবং সুরক্ষার ব্যাপারে বরাবরই সতর্ক থাকে হোয়াটসঅ্যাপ সংস্থা। মাঝে মাঝেই বিভিন্ন সিকিউরিটি ফিচার লঞ্চ করে থাকে কর্তৃপক্ষ। এবার আরও একটি নয়া ফিচার রিলিজ করতে চলেছে বিশ্বের জনপ্রিয় ইন্সট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম। যদিও হোয়াটসঅ্যাপে এই সিকিউরিটি ফিচার লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। 

আরও পড়ুন- টেকনো পোভা ৫ সিরিজ ভারতে কবে লঞ্চ হতে চলেছে? কোন কোন ফোন লঞ্চ হবে?

সেরা শিরোনাম

Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget