এক্সপ্লোর

Whatsapp Online Status: হোয়াটসঅ্যাপে গোপনে অনলাইন থাকার সুযোগ, টের পাবে না কেউ, কারা পাবেন সুবিধা?

Whatsapp Features: এবার হোয়াটসঅ্যাপে অনলাইন থাকবেন আপনি। অথচ কেউ তা টের পাবে না। আসতে চলেছে নতুন ফিচার।

কলকাতা: হোয়াটসঅ্যাপে (Whatsapp) আপনার ‘লাস্ট সিন’ (Whatsapp Last Seen) কখন তা গোপনে রাখার মতো ফিচার অনেকদিন আগেই চালু হয়েছে। এবার আপনার ‘অনলাইন’ স্ট্যাটাস (Whatsapp Online Status) লুকিয়ে রাখার মতো অপশনও চালু হতে চলেছে মেটা (Meta) অধিকৃত মেসেজিং অ্যাপ (Messaging App) হোয়াটসঅ্যাপে। আপনার কনট্যাক্ট লিস্টে থাকা সকলের থেকেই ‘অনলাইন’ স্ট্যাটাস লুকিয়ে রাখার সুযোগ পাবেন আপনি। শোনা গিয়েছে, এক্ষেত্রে আপনি অপছন্দের লোকও বেছে নিতে পারবেন। অর্থাৎ যাঁদের আপনি জানাতে চান না যে অনলাইন রয়েছেন, তাঁদের জন্যেও আপনার অনলাইন স্ট্যাটাস গোপনে রাখা যাবে বলে শোনা যাচ্ছে। অর্থাৎ আপনি অনয়াসেই অনলাইন থাকতে পারবেন হোয়াটসঅ্যাপে। অথচ কেউ টের পাবেন না। দেখে নেওয়া যাক কারা এই সুবিধা পাবেন।

হোয়াটসঅ্যাপ সংক্রান্ত বিভিন্ন খবর প্রকাশ করে WABetaInfo। তারাই জানিয়েছে যে এই নতুন অপশন হোয়াটসঅ্যাপের আইওএস বিটা ভার্সানে দেখা গিয়েছে। আগামী দিনে কোনও আপডেটের মাধ্যমে আইওএস মাধ্যমে হোয়াটসঅ্যাপ ইউজারদের জন্য এই ফিচার চালু হবে। তবে এই ফিচার অ্যান্ড্রয়েড ইউজারদের ক্ষেত্রে চালু হবে কিনা তা এখনও জানা যায়নি। হোয়াটসঅ্যাপে ইউজাররা ‘লাস্ট সিন’ লুকিয়ে রাখার যে ফিচার ব্যবহারের সুযোগ পান, তারই এক্সটেনশন ভার্সান হিসেবে আসতে চলেছে এই নতুন ফিচার। নতুন ফিচারের কথা শুনে স্বভাবতই খুশি ইউজাররা। এই ফিচার আইওএস ভার্সানের পাশাপাশি অ্যান্ড্রয়েডেও চালু হয়ে গেলে ইউজারদের ব্যক্তিগত সুরক্ষা আরও বাড়বে বলেই মনে করছেন অনেকে।

এর পাশাপাশি শোনা যাচ্ছে, মেটা অধিকৃত মেসেজিং অ্যাপ সংস্থা হোয়াটসঅ্যাপ সংস্থা তাদের মেসেজ ডিলিট করার মেয়াদও বাড়াতে চলেছে। হোয়াটসঅ্যাপে মেসেজ ডিলিট করার ক্ষেত্রে দুটো অপশন দেখতে পান ইউজাররা। ‘ডিলিট ফর এভরিওয়ান’ এবং ‘ডিলিট ফর মি’ এই দুটো অপশন দেখে যায়। শোনা যাচ্ছে, হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ ‘ডিলিট ফর এভরিওয়ান’- এই অপশনের মেয়াদ ২ দিনের বেশি করতে চলেছে। তবে নিশ্চিতভাবে এখনও কিছু জানা যায়নি যে এই ফিচার আপডেট জনসাধারণের জন্য কবে থেকে চালু হতে চলেছে।

আরও পড়ুন- ১৯ লক্ষেরও বেশি অ্যাকাউন্ট নিষিদ্ধ করল হোয়াটসঅ্যাপ

সেরা শিরোনাম

GTA VI Video Game: ২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
Smartphone: ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
PC Memory: মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
WhatsApp Features: হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget