এক্সপ্লোর

Whatsapp Account Banned: ১৯ লক্ষেরও বেশি অ্যাকাউন্ট নিষিদ্ধ করল হোয়াটসঅ্যাপ

Whatsapp Account: শুধু মে মাসেই ১৯ লক্ষেরও বেশি অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে হোয়াটসঅ্যাপ সংস্থা। ভারতের নতুন IT Rules 2021 অনুসারে মে মাসে এই বিপুল সংখ্যক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে।

কলকাতা: ফের ইউজারদের জন্য কড়া পদক্ষেপ নিল হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। সম্প্রতি মেটা অধিকৃত এই মেসেজিং অ্যাপ সংস্থা জানিয়েছে যে মে মাসে তারা ১৯ লক্ষ অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে। এর আগে এপ্রিল মাসেও ১৬.৬ লক্ষ অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে হোয়াটসঅ্যাপ সংস্থা। ভারতের নতুন IT Rules 2021 অনুসারে মে মাসে এই বিপুল সংখ্যক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে। বিশ্বের অন্যতম জনপ্রিয় যোগাযোগের মাধ্যম এখন হোয়াটসঅ্যাপ। টেক্সট মেসেজের পাশাপাশি অডিয়ো এবং ভিডিয়ো বার্তা, ভয়েস রেকর্ড, ছবি এমনকি আজকাল টাকাও পাঠানো যায় এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে।

জানা গিয়েছে, হোয়াটসঅ্যাপ সংস্থা মে মাসে দেশজুড়ে ৫২৮টি অভিযোগপত্র পেয়েছিল। ইউজারদের মাধ্যমে এসেছিল এইসব রিপোর্ট। এর সাপেক্ষে ২৪টির উপর কাজ করা হয়েছে। এপ্রিল মাসে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ ৮৪৪টি রিপোর্ট পেয়েছিল। এর মধ্যে ১২৩টির উপর কাজ করা হয়েছে বলে জানিয়েছে মেটা অধিকৃত মেসেজিং অ্যাপ সংস্থা। হোয়াটসঅ্যাপের মুখপাত্র একটি বিবৃতিতে জানিয়েছেন, তাদের মাধ্যমে ইউজারদের সুরক্ষার জন্য বেশ কয়েক বছর ধরেই কাজ করছেন তাঁরা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অন্যান্য আর্ট টেকনোলজি, ডেটা সায়েন্টিস্ট এবং বিশেষজ্ঞদের এই কাজের জন্য নিযুক্ত করা হয়েছে।

এর থেকেই বোঝা যাচ্ছে যে বেআইনি বা আপত্তিকর কাজকর্মের বিরুদ্ধে হোয়াটসঅ্যাপ সংস্থা কতটা কড়া পদক্ষেপ নিতে পারে। যেসমস্ত অভিযোগ জমা পড়ছে এবং যেসব অ্যাকাউন্টের বিরুদ্ধে রিপোর্ট আসছে তাদের সরাসরি নিষিদ্ধ করার মতো কড়া পদক্ষেপ নিয়েছে হোয়াটসঅ্যাপ সংস্থা। শুধুমাত্র যে ইউজারদের রিপোর্টের ভিত্তিতেই অ্যাকশন বা পদক্ষেপ নেওয়া হচ্ছে তা কিন্তু নয়। বরং হোয়াটসঅ্যাপের তরফেও ইউজারদের সুরক্ষার জন্য বিভিন্ন পদক্ষেপ চালু হচ্ছে প্রতিনিয়ত। অর্থাৎ এই মেসেজিং অ্যাপ সংস্থা বুঝিয়েই দিচ্ছে যে ইউজারদের নিরাপত্তা তাদের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ।

প্রসঙ্গত উল্লেখ্য, আজকাল হোয়াটসঅ্যাপে বিভিন্ন ধরনের জালিয়াতির খবর প্রকাশ্যে আসে। আর্থিক তছরুপের ঘটনা ঘটেছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, এমন অভিযোগও শোনা গিয়েছে। এইসবকিছুর বিরুদ্ধেই কড়া পদক্ষেপ নিয়েছে হোয়াটসঅ্যাপ সংস্থা। একমাসের মধ্যে বিপুল সংখ্যক অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে।

আরও পড়ুন- হোয়াটসঅ্যাপে কতক্ষণ অনলাইন আছেন দেখতে পাবেন আপনার পছন্দের লোক, আসছে নতুন ফিচার

সেরা শিরোনাম

Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৮.১১.২৬)|
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(১৮.১১.২৬)|
Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget