এক্সপ্লোর

WhatsApp: হোয়াটসঅ্যাপ চ্যাটের মধ্যেই দেখা যাবে 'প্রোফাইল ইনফো', নতুন ফিচারের আসলে অর্থ কী?

WhatsApp Features: চ্যাটে কথা বলার সময় যদি সেই ইউজাররা যাঁর সঙ্গে কথা বলছেন তাঁর কনট্যাক্ট নেমের তলাতেই প্রোফাইলের বাকি তথ্য দেখতে পান তাহলে পুরো ব্যাপারটা অনেক স্বচ্ছ হবে।

WhatsApp: বিশ্বের অন্যতম জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ (Instant Messaging App) হোয়াটসঅ্যাপ। মেটা (Meta) অধিকৃত এই অ্যাপে একটি নতুন ফিচার চালু হতে চলেছে বলে সম্প্রতি শোনা গিয়েছে। সূত্রের খবর, হোয়াটসঅ্যাপ (WhatsApp Features) এমন একটি ফিচার নিয়ে কাজকর্ম করছে যার সাহায্যে ইউজারের প্রোফাইলের তথ্য পাওয়া যাবে চ্যাটের মধ্যেই। অর্থাৎ ইউজারদের চ্যাটের মধ্যেই কনট্যাক্ট নেমের তলায় ওই প্রোফাইলের বাকি তথ্য দেখা যাবে। আপাতত শোনা গিয়েছে, অ্যান্ড্রয়েই মাধ্যমেই হোয়াটসঅ্যাপের এই ফিচার চালু হতে পারে। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo জানিয়েছে, হোয়াটসঅ্যাপ বিটা অ্যান্ড্রয়েড ২.২৩.২৫.১১ আপডেট যা গুগল প্লে স্টোরে রয়েছে সেখানে দেখা গিয়েছে সংস্থা নতুন ফিচার নিয়ে কাজকর্ম করছে। অর্থাৎ আগামী দিনে অ্যান্ড্রয়েডের ভার্সানের একদম লেটেস্ট আপডেটে এই ফিচারের সুবিধা পাবেন ইউজাররা।

নতুন ফিচারের মাধ্যমে কী অতিরিক্ত সুবিধা পাবেন ইউজাররা

চ্যাটে কথা বলার সময় যদি সেই ইউজাররা যাঁর সঙ্গে কথা বলছেন তাঁর কনট্যাক্ট নেমের তলাতেই প্রোফাইলের বাকি তথ্য দেখতে পান তাহলে পুরো ব্যাপারটা অনেক স্বচ্ছ হবে। আপনি কার সঙ্গে কথা বলছেন তাঁর ব্যাপারে সবটা দেখা যাবে। WABetaInfo জানিয়েছে, যখন কনট্যাক্ট অফলাইন থাকবেন তখন দেখা যাবে এই প্রোফাইল ইনফো। সেটিংস স্বাভাবিক থাকলে ওই কনট্যাক্টের অনলাইন স্টেটাস, লাস্ট সিন, সবই দেখা যাবে। মূলত আপনি যার সঙ্গে কথা বলছেন তিনি আপনার সঙ্গে কথোপকথনে কীরকম ফিডব্যাক দিচ্ছেন সেটাও কিছুটা বোঝা যাবে এই নতুন ফিচারের মাধ্যমে। আর আলাদা করে কনট্যাক্টের প্রোফাইলে গিয়ে তথ্য দেখতে হবে না। বরং ইউজাররা চ্যাট চলাকালীনই সবটা দেখার সুযোগ পাবেন। আপাতত এই ফিচার নিয়ে কাজ চলছে। কবে চালু হবে তা জানা যায়নি এখনও।

হোয়াটসঅ্যাপে এআই চ্যাটের শর্টকাট

হোয়াটসঅ্যাপে আসতে চলেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (Artificial Intelligence) অর্থাৎ এআই (AI) ভিত্তিক চ্যাট ফিচার। আর তার জন্য হোয়াটসঅ্যাপ অ্যাপের ডিজাইন কিছুটা পরিবর্তন হবে। নতুন রূপে কেমন হবে হোয়াটসঅ্যাপের ডিজাইন সেটারই রোল আউট শুরু হয়েছে বিটা ভার্সানে। আপাতত অ্যান্ড্রয়েডেই এই ফিচারের রোল আউট শুরু হয়েছে বলে জানা গিয়েছে। চলতি বছরের শুরুর দিকে মেটা অধিকৃত হোয়াটসঅ্যাপ সংস্থা জানিয়েছিল, তারা এআই চ্যাটবোটের সাপোর্ট চালু করার জন্য কাজকর্ম শুরু করেছে। সূত্রের খবর, বর্তমানে এআই ভিত্তিক এই পরিষেবা শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু সংখ্যক ইউজার পাচ্ছেন। 

হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo সূত্রে জানা গিয়েছে, যদি গুগল প্লে স্টোর থেকে অ্যাপের অ্যান্ড্রয়েড বিটা ২.২৩.২৪.২৬ এই ভার্সান আপডেট করা হয় তাহলে কিছু ইউজার নতুন শর্টকাট দেখতে পাবেন যা এআই ভিত্তিক চ্যাটের জন্য তৈরি হয়েছে। মূল চ্যাট লিস্টের ডানদিকে একটি ফ্লোটিং অ্যাকশন বাটন থাকছে। সাদা রঙের একটি বাটনের চারদিকে রয়েছে বিভিন্ন রঙ দিয়ে তৈরি একটি রিং। নতুন চ্যাট বাটনের উপরে এটি দেখা যাবে।

আরও পড়ুন- ভারতের স্মার্টফোনের বাজারে ৩০ হাজার টাকার কমে পাবেন এই ৫টি ডিভাইস, রইল তালিকা

সেরা শিরোনাম

iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget