এক্সপ্লোর

Realme Smartphones: রিয়েলমি সি৬১ ফোন ভারতে কবে আসছে? লঞ্চের আগেই দাম ঘোষণা সংস্থার, কী কী ফিচার থাকবে?

Realme C61: রিয়েলমি সি৬১ ফোনের প্রথম সেল ভারতে শুরু হবে ২৮ জুন দুপুর ১২টায়। অনলাইন এবং অফলাইন, দু'ক্ষেত্রেই এই সেল শুরু হবে ওই দিনে। Marble Black এবং Safari Green- এই দুই রঙে লঞ্চ হবে ফোন। 

Realme Smartphones: ভারতে লঞ্চ হতে চলেছে রিয়েলমি সি৬১ ফোন (Realme C61)। আগামী ২৮ জুন দুপুর ১২টায় এই ফোন লঞ্চ হবে দেশে। ভারতে লঞ্চের পর এই ফোন কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট ইন্ডিয়ার (Flipkart India) ওয়েবসাইট থেকে। ইতিমধ্যেই রিয়েলমি সি৬১ ফোনের জন্য একটি মাইক্রোসাইট (Microsite) তৈরি হয়েছে ফ্লিপকার্টের ওয়েবসাইটে। সেখান থেকে এই ফোনের সম্ভাব্য কিছু ফিচারের আভাস পাওয়া গিয়েছে। একটি ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস হতে চলেছে রিয়েলমি সি৫১ ফোন। 

আনুষ্ঠানিক লঞ্চের আগে প্রকাশ হয়েছে রিয়েলমি সি৬১ ফোনের দাম, দেখে নিন 

জানা গিয়েছে, রিয়েলমি সি৬১ ফোনের ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম হবে ৭৬৯৯ টাকা। অন্যদিকে ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত মডেলের দাম হবে ৮৪৯৯ টাকা। আর ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম হবে ৮৯৯৯ টাকা। রিয়েলমি সংস্থা জানিয়েছে, আইসিআইসি, এসবিআই এবং এইচডিএফসি ব্যাঙ্কের গ্রাহকরা রিয়েলমি সি৬১ ফোনের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত মডেল কিনতে পারে ৯০০ টাকা ছাড়ে। সেক্ষেত্রে ফোনের দাম হবে ৮০৯৯ টাকা। এই ছাড় পাওয়া যাবে কেবলমাত্র অনলাইনে ফোন কিনলে। লঞ্চের পর প্রথমবার রিয়েলমি সি৬১ ফোনের বিক্রি যখন শুরু হবে তখন এই ছাড় পাওয়া যাবে। 

ভারতে রিয়েলমি সি৬১ ফোনের বিক্রি কবে শুরু হবে, কোথা থেকে কেনা যাবে। কী কী অফার থাকছে, জেনে নিন সবিস্তারে 

রিয়েলমি সি৬১ ফোনের প্রথম সেল ভারতে শুরু হবে ২৮ জুন দুপুর ১২টায়। অনলাইন এবং অফলাইন, দু'ক্ষেত্রেই এই সেল শুরু হবে ওই দিনে। ২ জুলাই পর্যন্ত অনলাইনে চলবে এই সেল। ফ্লিপকার্টের পাশাপাশি রিয়েলমি ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে অফারে কেনা যাবে রিয়েলমি সি৬১ ফোন। অফলাইনে সেল অনলাইনের সঙ্গে শুরু হলেও শেষ হবে একদিন আগে অর্থাৎ পয়লা জুলাই। এর পাশাপাশি এও জানা গিয়েছে যে শুধুমাত্র ৪ জিবি ভ্যারিয়েন্টের মডেল পাওয়া যাবে অফলাইনে। Marble Black এবং Safari Green- এই দুই রঙে ভারতে লঞ্চ হতে চলেছে রিয়েলমি সি৬১ ফোন। 

রিয়েলমি সি৬১ ফোনের কী কী ফিচার এবং স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে লঞ্চের আগে, দেখে নিন 

  • এই ফোনে থাকতে পারে একটি Unisoc T612 চিপসেট। তার সঙ্গে ৮ জিবি ডায়নামিক র‍্যাম যুক্ত থাকতে পারে। 
  • রিয়েলমি সি৬১ ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকার কথা শোনা গিয়েছে। ফোনের ওজন হতে পারে প্রায় ১৮৭ গ্রাম। 
  • এই ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে ৩২ মেগাপিক্সেলের মেন সেনসর থাকতে পারে। এই ফোন ৭.৮৪ মিলিমিটার পুরু হবে। 
  • ফোনের ডিসপ্লের উপর মাঝ-বরাবর (উপরের বর্ডারের নীচের দিকে) থাকবে জলের বিন্দুর আকারের একটি নচ। সেখানে সাজানো থাকবে ফ্রন্ট ক্যামেরা সেনসর। 

আরও পড়ুন- ২০ হাজারের কমে ওয়ানপ্লাসের ৫জি ফোন ! থাকছে দুর্দান্ত ক্যামেরা, শক্তিশালী ব্যাটারিও 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Facebook News: কনটেন্ট ক্রিয়েশনই পেশা ? ফেসবুক দিচ্ছে দারুণ সুযোগ, আপনার উন্নতির জন্য কী চালু করেছে মেটা
কনটেন্ট ক্রিয়েশনই পেশা ? ফেসবুক দিচ্ছে দারুণ সুযোগ, আপনার উন্নতির জন্য কী চালু করেছে মেটা
Airtel Recharge Plan : এয়ারটেল তুলে দিচ্ছে সবথেকে সস্তার প্ল্যান, এবার দাম বেড়ে কত হচ্ছে ?
এয়ারটেল তুলে দিচ্ছে সবথেকে সস্তার প্ল্যান, এবার দাম বেড়ে কত হচ্ছে ?
Flipkart Freedom Sale: ফ্লিপকার্ট ফ্রিডম সেলে দারুণ অফার, আইফোন ১৬, ১৭ অনেক কম দামে
ফ্লিপকার্ট ফ্রিডম সেলে দারুণ অফার, আইফোন ১৬, ১৭ অনেক কম দামে
Amazon Freedom Sale: ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget