এক্সপ্লোর

Pavan Davuluri: ফের জয়জয়কার এক ভারতীয়র, মাইক্রোসফট উইন্ডোজের প্রধান হলেন আইআইটি মাদ্রাজের স্নাতক পবন দাভুলুরি

Microsoft Windows: কে এই ভারতীয় বংশোদ্ভূত পবন দাভুলুরি? জেনে নিন মাইক্রোসফট উইন্ডোজ অ্যান্ড সারফেসের নতুন প্রধান সম্পর্কে।

Pavan Davuluri: মাইক্রোসফটের সত্য নাদেল্লা, গুগলের সুন্দর পিচাইয়ের পর এবার মাইক্রোসফট উইন্ডোজ অ্যান্ড সারফেসের (Microsoft Windows and Surfaces) প্রধান হলেন আরও এক ভারতীয়, পবন দাভুলুরি (Pavan Davuluri)। আইআইটি মাদ্রাসের (IIT Madras) ছাত্র ছিলেন তিনি। এবার দায়িত্ব নিয়েছে বিশ্বের অন্যতম বড় এবং শ্রেষ্ঠ প্রযুক্তি সংস্থার। ২৩ বছর ধরে মাইক্রোসফটের সঙ্গে কাজ করেছেন পবন। তিনি যুক্ত ছিলেন কোয়ালকম এবং এএমডি বিভাগের চিপ বা প্রসেসর তৈরির কাজেও। সারফেসের হয়ে কাজ দায়িত্ব পালন করেছেন তিনি। এবার বসেছেন মাইক্রোসফট উইন্ডোজ অ্যান্ড সারফেসের প্রধানের কুর্সিতে। আইআইটি মাদ্রাসের স্নাতক পবন দাভুলুরি আগে সারফেস গ্রুপের দেখভাল করতেন। এখন তিনি মাইক্রোসফটের উইন্ডোজ এবং সারফেস দুই বিভাগেরই প্রধানের দায়িত্ব সামলাবেন। পবনের আগে এই জায়গায় আসীন ছিলেন Panos Panay, কিন্তু গতবছর সংস্থা ছেড়ে অ্যামাজনে যোগ দেন। এর আগে উইন্ডোজ বিভাগের প্রধান ছিলেন Mr Parakhin, সংস্থা ছাড়েন তিনিও। এই দুই অধিকর্তার বিদায়ের পর মাইক্রোসফটের উইন্ডোজ এবং সারফেস দুটো বিভাগের প্রধান হিসেবেই বেছে নেওয়া হয় ভারতীয় পবন দাভুলুরিকে। 

চলুন জেনে নেওয়া যাক পবন দাভুলুরি সম্পর্কে কিছু কথা 

  • আইআইটি মাদ্রাস থেকে স্নাতক ডিগ্রি পাওয়ার পর পরবর্তীতে মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরের পাঠ শেষ করেন পবন দাভুলুরি। মাইক্রোসফটের উইন্ডোজ এবং সারফেস বিভাগের নতুন প্রধানের লিঙ্কডইন প্রোফাইল সূত্রে এমনটাই জানা গিয়েছে।
  • মাইক্রোসফটেই কেরিয়ার শুরু করেছিলেন পবন। সেটা ছিল ২০০১ সাল। Reliability Component Manager হিসেবে সেই সময়ে মাইক্রোসফটে যোগ দিয়েছিলেন পবন দাভুলুরি। 
  • মাইক্রোসফট সংস্থার সঙ্গে দীর্ঘ ২৩ বছর ধরে যুক্ত রয়েছেন পবন। এর আগেও একাধিক বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব সামলেছেন তিনি। নতুন দায়িত্ব পাওয়ার আগে মাইক্রোসফটের পিসি অ্যান্ড এক্সবক্স হার্ডওয়্যার, সারফেস এবং উইন্ডোজ বিভাগের শীর্ষস্তরে থেকে সমস্ত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেছেন তিনি। 
  • নতুন দায়িত্ব পাওয়ার আগে পবন দাভুলুরিকে Windows and Silicon & Systems Integration- এর ভাইস প্রেসিডেন্টে হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল, ২০২১ সালে। তাঁর দায়িত্ব ছিল আর্ম বেসড ডিভাইসের ক্ষেত্রে উইন্ডোজ কীভাবে এবং কতটা কাজে লাগবে তার তদারকি করা। 
  • সম্প্রতি মাইক্রোসফটের হার্ডওয়্যার সংক্রান্ত বাকি সমস্ত দায়িত্বর পাশাপাশি উইন্ডোজ ইঞ্জিনিয়ারিংয়ের প্রধান হিসেবে সবদিক সামলানোর কাজও দেওয়া হয়েছিল পবন দাভুলুরিকে।
  • অন্যদিকে জানা গিয়েছে, মাইক্রোসফটের উইন্ডোজ এবং সারফেস প্রোডাক্টের জন্য সিলিকন সিস্টেম তৈরির ক্ষেত্রে একটি দলের পুরোধা হতে চলেছেন আইআইটি মাদ্রাজের পড়ুয়া পবন দাভুলুরি।  

আরও পড়ুন- নিয়ম ভাঙার জের, ভারতের ২২ লক্ষের বেশি ভিডিও সরাল ইউটিউব

সেরা শিরোনাম

Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
Boat Soundbars: সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল
সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget