এক্সপ্লোর

Xiaomi 14 Ultra: শাওমির ১৪ ফোনের সঙ্গে একইদিনে ভারতে হাজির শাওমি ১৪ আলট্রা, দাম কত? কী কী ফিচার রয়েছে?

Xiaomi 14 Series: শাওমি ১৪ আলট্রা ফোন ১৬ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ নিয়ে লঞ্চ হয়েছে। শাওমি ১৪ আলট্রা ফোনের এই ভ্যারিয়েন্টের দাম ৯৯,৯৯৯ টাকা। কালো এবং সাদা রঙে এই ফোন লঞ্চ হয়েছে।

Xiaomi 14 Ultra: শাওমি ১৪ (Xiaomi 14) ফোনের সঙ্গে একই দিনে ভারতে লঞ্চ হয়েছে শাওমি ১৪ আলট্রা (Xiaomi 14 Ultra) মডেল। শাওমির এই ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর রয়েছে। এই ফোন ১৬ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ নিয়ে লঞ্চ হয়েছে। শাওমি ১৪ আলট্রা ফোনের এই ভ্যারিয়েন্টের দাম ৯৯,৯৯৯ টাকা। কালো এবং সাদা রঙে এই ফোন লঞ্চ হয়েছে। এই ফোন কিনলে তিন মাসের জন্য ইউটিউবের প্রিমিয়াম সাবস্ক্রিপশন একদম বিনামূল্যে পাবেন ক্রেতারা। আগামী ১২ এপ্রিল দুপুর ১২টা থেকে শাওমি ১৪ আলট্রা ফোনের বিক্রি শুরু হবে। শাওমির অফিশিয়াল ওয়েবসাইট এবং শাওমি হোম আউটলেটগুলি থেকে এই প্রিমিয়াম ফোন কেনা যাবে। আইসিআইসিআই ব্যাঙ্কের কার্ডে কেনাকাটা করলে থাকবে ৫০০০ টাকা ছাড়। এছাড়াও এক্সচেজ অফার হিসেবে ৫০০ টাকা ছাড় পাবেন ক্রেতারা। ৯৯৯৯ টাকার মাধ্যমে শাওমি ১৪ আলট্রা ফোন প্রি-রিজার্ভ করতে পারবেন আপনি। ১১ মার্চ থেকে শুরু হবে এই প্রক্রিয়া। যাঁরা এই ফোনের প্রি-রিজার্ভ করবেন তাঁরা শাওমি ১৪ আলট্রা ফোনের বিক্রি শুরুর আগে ৮ এপ্রিল হাতে ফোন পেয়ে যাবেন। একে বলা হচ্ছে ফোনের রিজার্ভ এডিশন।

শাওমি ১৪ আলট্রা ফোনে কী কী ফিচার এবং স্পেসিফিকেশন রয়েছে, দেখে নেওয়া যাক 

  • এই ফোনে ৬.৭৩ ইঞ্চির LTPO AMOLED micro-curved ডিসপ্লে ইয়েছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এই ফোন পরিচালিত হব Android 14-based HyperOS- এর সাহায্যে। 
  • এই ফোনে একটি অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জে ৩ চিপসেট রয়েছে যার সঙ্গে সর্বোচ্চ ১৬ জিবি র‍্যাম এবং ১ টিবি পর্যন্ত স্টোরেজ যুক্ত রয়েছে। 
  • শাওমি ১৪ আলট্রা ফোনে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। ফোনের ব্যাক প্যানেলে একটি গোলাকার ক্যামেরা মডিউলে সাজানো রয়েছে ক্যামেরা সেনসরগুলি। এখানে ৫০ মেগাপিক্সেলের Sony LYT900 প্রাইমারি ক্যামেরা সেনসর (অপটিকাল ইমেজ স্টেবিলাজেশন), দুটো ৫০ মেগাপিক্সেলের Sony IMX858 সেনসর (3.2x optical zoom এবং 5x optical zoom), ৫০ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স রয়েছে। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। 
  • এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে ৯০ ওয়াটের ওয়্যারড, ৮০ ওয়াটের ওয়্যারলেস এবং ১০ ওয়াটের ওয়্যার লেস চার্জিং সাপোর্ট রয়েছে। এই ফোনে ইউএসবি টাইপ-সি পোর্টের সাহায্যে চার্জ দেওয়া সম্ভব। এই ফোন ধুলো এবং জলের ঝাপটায় সহজে নষ্ট হবে না। কানেক্টিভিটি অপশন হিসেবে ৫জি, ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.৪, এনএফসি, জিপিএস, গ্লোনাস, গ্যালিলিও এবং আরও অনেক কিছুর সাপোর্ট রয়েছে। 

আরও পড়ুন- ভারতে লঞ্চ হয়েছে শাওমি ১৪ ফোন, কত দামে কেনা যাবে? কী কী ফিচার রয়েছে

সেরা শিরোনাম

Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

CEC News: ভোট চুরির অভিযোগ বিরোধীদের, মুখ খুললেন প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার SY Quraishi
Bihar News | বিহারের পাটনায় এনকাউন্টারে মৃত্য়ু ৩ কুখ্যাত অপরাধীর | #abpananda
KMC News | পুরভোটের দিন ঘোষণায় স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের
Shamim Ahmed | মমতা-তৃণমূলেই রয়েছেন তিনি, অবস্থান স্পষ্ট করলেন বিধায়ক শামিম আহমেদ
Suvendu Adhikari : 'কেউ তোলাবাজি করলে হেল্পলাইনে অভিযোগ জানান, ১৫ মিনিটেই ব্যবস্থা নেওয়া হবে', বললেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Post Office Vs SBI RD : পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Embed widget