এক্সপ্লোর

আপনি ইউটিউব ব্যবহার করেন ? কোন পরিষেবা বন্ধ হচ্ছে জানেন

YouTube Go : বছর ছয়েক আগে ২০১৬ সালের ডিসেম্বরে লঞ্চ করা হয় YouTube Go

দিল্লি : অনলাইন নয়, অফলাইন ভিডিও পরিষেবার জন্য বিশেষভাবে তৈরি ইউটিউব গো-এর (YouTube Go) দরজা চিরতরে বন্ধ করতে চলেছে জনপ্রিয় এই ভিডিও-স্ট্রিমিং প্ল্যাটফর্ম। তবে এখনই নয়। আরও মাস দুয়েক পাওয়া যাবে এই পরিষেবা। সংস্থার তরফে জানানো হয়েছে, অগাস্টের শুরু থেকে ইউটিউব গো-কে আর পাবেন না ব্যবহারকারীরা।   

অফলাইনে সেভ করে পরে ভিডিও দেখতে গ্রাহকদের সাহায্য করে ইউডিউব গো  (YouTube Go)। ভিডিওর গুণগত মান এবং ডাউনলোডের সময় ফাইল সাইজ দেখে নিতে পারেন গ্রাহক। এছাড়া আরও একটু সুবিধা রয়েছে। সুবিধেমতো পছন্দের লোকজনের সঙ্গে স্থানীয়ভাবে শেয়ার করা যায় কনটেন্ট। কোনওরকম ডেটা খরচ ছাড়াই।  

আরও পড়ুন : ভারতে মার্চে ১৮ লক্ষ অ্যাকাউন্ট নিষিদ্ধ করল হোয়াটসঅ্যাপ, কারণ কী জানেন ?

বিকল্প কী 
একটি সাপোর্ট পেজে সংস্থার তরফে আজ একথা জানানো হয়েছে। একইসঙ্গে, ইউটিউবের সঙ্গে সর্বক্ষণ জুড়ে থাকতে মূল অ্যাপটি ইনস্টল করে নেওয়ার বার্তা দেওয়া হয়েছে ইউটিউব গো ব্যবহারকারীদের। ব্যবহারকারীরা নিজস্ব ব্রাউজ়ারে youtube.com-এর সাহায্যও নিতে পারেন প্রয়োজনে। এই অনলাইন ভিডিও-স্ট্রিমিং (Online Video App) প্ল্যাটফর্মের আরও দাবি, ইউটিউব গো-এর তুলনায় ইউটিউবের মূল অ্যাপটির ব্যবহার-অভিজ্ঞতা অনেক ভাল। পাশাপাশি, ব্যবহারকারীদের চাওয়া-পাওয়ার অনেকটাই অনেক ভালভাবে মেটাতে পারে মূল অ্যাপ, যা ইউটিউব গো-র পক্ষে সম্ভব হচ্ছে না। কমেন্ট, পোস্টিং, কনটেন্ট ক্রিয়েশন, ডার্ক থিম ব্যবহারের মত ফিচার মূল অ্যাপেই পাওয়া সম্ভব।


আপনি ইউটিউব ব্যবহার করেন ? কোন পরিষেবা বন্ধ হচ্ছে জানেন

বছর ছয়েক আগে ২০১৬ সালের ডিসেম্বরে লঞ্চ করা হয়  YouTube Go। মূলত লক্ষ্য রাখা হয়েছিল, ইন্টারনেট সংযোগ, ডেটা কেনার খরচ ইত্যাদি কারণে যেখানে ইউটিউব ব্যবহারের অভিজ্ঞতা সরল নয়, সেখানে তা ঠিক করা। সংস্থার তরফে দাবি করা হয়েছে, মূল ইউটিউব অ্যাপের ব্যবহার-অভিজ্ঞতা আরও উন্নত করার জন্য ক্রমাগত চেষ্টা চলেছে। এবং যাঁরা স্বল্প ও ধীরগতির ইন্টারনেট পরিষেবা ব্যবহারকারী অথবা উচ্চ-মানের ডিভাইস ব্যবহার করেন না, তাঁদের জন্য ইউটিউবের মূল অ্যাপের পরিষেবা উন্নত হয়েছে। পাশাপাশি, ব্যবহারকারীদের জন্য অ্যাপ নিয়ন্ত্রণের বিশেষ ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে যাতে করে কম ডেটা (Limited Mobile Data) ব্যবহার করে ইউটিউবের পূর্ণ পরিষেবা ব্যবহারকারীরা পেতে পারেন। 

তথ্যসূত্র - আইএএনএস

সেরা শিরোনাম

Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?

ভিডিও

CPM Book Stall News: বনগাঁয় বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' সিপিএম-এর | High Court | ABP Ananda
CM Suvendu Adhikari Durga Puja Inauguration: নন্দীগ্রামে দুর্গাপুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
CJP Protest: মুম্বইয়ের আজাদ ময়দানে ককরোচ জনতা পার্টির কর্মসূচিতে অনুমতি| Mumbai Protest | ABP Ananda
Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Embed widget