এক্সপ্লোর

YouTube Shorts: ইউটিউব শর্টসে বড় বদল ১৫ অক্টোবর থেকে, 'সুযোগ বাড়বে কনটেন্ট ক্রিয়েটরদের'

YouTube: আগামী ১৫ অক্টোবর থেকে ইউটিউবে ৩ মিনিটের শর্টস ভিডিয়ো আপলোড করার সুযোগ পাবেন সকলে। নতুন কিছু করার লক্ষ্যে, নতুন কিছু পর্যবেক্ষণের জন্য ব্যবহারকারীদের এই সুবিধে দিচ্ছে ইউটিউব।

YouTube Video: ইউটিউবে যারা ভিডিয়ো আপলোড করেন, তাদের জন্য বড় খবর। ইউটিউব শর্টসের সময়ের মেয়াদ (YouTube Shorts) এবার বাড়তে চলেছে। আগে যেখানে ৬০ সেকেন্ড অর্থাৎ ১ মিনিটের মধ্যেই শর্টস ভিডিয়ো করতে হত, সেই মেয়াদ বাড়বে ৩ মিনিট পর্যন্ত। ফলে কনটেন্ট ক্রিয়েটরদের সুযোগ বাড়বে, আরও বেশি সময় হাতে পাবেন তারা। ফলে নিজের আরও কথা বলার অবকাশ বাড়বে ক্রিয়েটরদের। লং-ফর্ম কনটেন্টে জোর দিচ্ছে ইউটিউব।

আগামী ১৫ অক্টোবর থেকে ইউটিউবে ৩ মিনিটের শর্টস ভিডিয়ো আপলোড করার সুযোগ পাবেন সকলে। নতুন কিছু করার লক্ষ্যে, নতুন কিছু পর্যবেক্ষণের জন্য ব্যবহারকারীদের এই সুবিধে দিচ্ছে ইউটিউব। এবার থেকে লম্বা ভিডিয়ো কিংবা স্কোয়ার ফর্মের ভিডিয়ো ৩ মিনিটের হলে তাও শর্টস হিসেবে আপলোড করা যাবে। আগামী সময়ে আরও দীর্ঘ সময়ের শর্টস ভিডিয়ো আনার ব্যাপারে কাজ করছে ইউটিউব।

এখানেই শেষ নয়, এই বছরের শেষদিকের মধ্যেই ইউটিউবের পক্ষ থেকে গুগল ডিপমাইন্ডের ভিডিয়ো জেনারেটিং টুল 'ভিও' লঞ্চ করা হবে যাতে ক্রিয়েটররা অসাধারণ সব ব্যাকগ্রাউন্ড পাবেন নিজের ভিডিয়োর জন্য, তাদের শর্টস আরও উপভোগ্য হয়ে উঠবে দর্শকদের কাছে। এছাড়া ইউটিউব এবার থেকে নিজেদের চ্যানেলের ডিসপ্লে কাস্টমাইজ করার বিকল্প দিচ্ছে। চ্যানেলের হোমপেজে যদি কোনও ক্রিয়েটর কম সংখ্যক শর্টস ভিডিয়ো দেখাতে চান, তাহলে সেই বিকল্পও থাকবে 'Show Fewer Shorts' অপশনের মাধ্যমে।

ইউটিউব জানিয়েছে মূলত ব্যবহারকারীদের ফিডব্যাকের ভিত্তিতেই এই বদল আনা হয়েছে। অন্যান্য সমাজমাধ্যমেও দীর্ঘ মেয়াদের শর্ট-ফর্ম ভিডিয়ো কনটেন্টের জনপ্রিয়তা বাড়ার কারণে ইউটিউবেও এই বদল আনা হয়েছে। ৩ মিনিট পর্যন্ত শর্ট ভিডিয়োর মেয়াদ বাড়ানো হয়েছে ইউটিউবে, এর মাধ্যমে আরও বেশি সংখ্যক কনটেন্ট ক্রিয়েটর ও দর্শকদের আকৃষ্ট করতে চলেছে ইউটিউব।

এই মেয়াদ বাড়ানোর ফলে কনটেন্ট ক্রিয়েটরদের স্বাধীনতা আরও বাড়ল যাতে তারা দীর্ঘ সময় ধরে স্টোরিটেলিং করতে পারেন। অনেক গভীর বিষয় নিয়ে দীর্ঘ কথা বলতে পারেন কিংবা বিভিন্ন রকম ফর্ম্যাট নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে পারেন। এর মাধ্যমে কনটেন্ট আরও আকর্ষণীয় হয়ে উঠবে। তবে ১৫ অক্টোবর থেকেই যে সমস্ত ব্যবহারকারী এই ৩ মিনিটের শর্টস ভিডিয়ো আপলোড করতে পারবেন, এমনটা স্পষ্ট করে জানানো হয়নি ইউটিউবের পক্ষ থেকে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: iPhone 15 Offers: আইফোন ১৫ কিনলে ৬৯০০ টাকার ইয়ারবাডস পাবেন বিনামূল্যে ! কোথায় রয়েছে এমন অফার ?

সেরা শিরোনাম

iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget