এক্সপ্লোর

Tripura Assembly Elections : সকাল থেকেই বিক্ষিপ্ত অশান্তি, মারধর, ভোটারদের বাধা দেওয়ার অভিযোগে তপ্ত ত্রিপুরা

Tripura Elections Live Updates : শতাধিক অভিযোগ কমিশনে জমা পড়েছে। প্রতিটি ক্ষেত্রেই ব্যবস্থা নেওয়া হয়েছে। এখনও পর্যন্ত অপ্রীতিকর ঘটনার খবর নেই। জানালেন ত্রিপুরার মুখ্য নির্বাচন কমিশনার।

সন্দীপ সরকার ও প্রসেনজিৎ সাহা, ত্রিপুরা : বোমাবাজি, মারধর, গন্ডগোল। কোথাও ভোটারদের বাধা, লাঠি দিয়ে আক্রমণের অভিযোগ। কোথাও পোলিং এজেন্টদের মারধরের ঘটনা। হাইভোল্টেজ ত্রিপুরা বিধানসভা নির্বাচনে (Tripura Assembly Elections) সকাল থেকেই বিক্ষিপ্ত অশান্তির খবর মিলেছে। শতাধিক অভিযোগ কমিশনে জমা পড়েছে। প্রতিটি ক্ষেত্রেই ব্যবস্থা নেওয়া হয়েছে। এখনও পর্যন্ত অপ্রীতিকর ঘটনার খবর নেই। জানালেন ত্রিপুরার মুখ্য নির্বাচন কমিশনার। এরমাঝেই সকাল থেকে ভোটদানের পরিমাণ খুব বেশি নয়। নির্বাচন কমিশন সূত্রে খবর, প্রথম তিন ঘণ্টায় ত্রিপুরায় ভোট পড়েছে ১৩.৯২ শতাংশ। 

একাধিক বিক্ষিপ্ত হিংসার ঘটনা

গোমতী জেলার কাঁকড়াবন-শালগড়া বিধানসভা কেন্দ্রে সিপিএমের দুই পোলিং এজেন্টকে মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছে শাসক শিবির। এদিকে, পুরনো আগরতলার খয়েরপুর বিধানসভা কেন্দ্রের নাথপাড়ায় ভোটারদের বাধা, লাঠি দিয়ে মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। নাথপাড়া এলাকার একটি বুথের ঘটনা। হামলার অভিযোগ অস্বীকার করেছে বিজেপি (BJP)। 

শান্তিরবাজার বিধানসভার কালাছড়াতেও গন্ডগোল বাধে। অভিযোগ, বিজেপির হাতে আক্রান্ত হন দুই সিপিএম কর্মী। শান্তিরবাজার নিয়ে গতকালই জাতীয় নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছিল বামেরা।  হামলার অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। পাশাপাশি ত্রিপুরার ধনপুর বিধানসভা কেন্দ্রের ভবানীপুর ও দুর্লভপুরে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ। অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। প্রতিবাদে পথ অবরোধ ভোটারদের। পরে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী তাঁদের ভোটকেন্দ্রে নিয়ে যায়। গন্ডগোলের দায় বাম-কংগ্রেসের ঘাড়ে চাপিয়েছে গেরুয়া শিবির। 

রাজনৈতিক চাপানউতোর

ত্রিপুরায় ৬০ আসনে চলছে ভোটগ্রহণ। ভোট শুরুর কয়েক ঘণ্টা আগে ত্রিপুরায় অশান্তি। গতকাল রাতে বিশালগড়ে দুই বাম কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজি হয়।  অভিযোগের আঙুল বিজেপির দিকে। রাতেই এসডিপিও-র নেতৃত্বে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি বোমা উদ্ধার করে পুলিশ। চলে ধরপাকড়। বেশ কয়েকজনকে আটক করা হয়। বোমার সংস্কৃতি বাম-কংগ্রেসের, কটাক্ষ বিদায়ী মুখ্যমন্ত্রী মানিক সাহার। আগরতলায় ভোট দিয়ে পাল্টা অশান্তির অভিযোগ তুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।

এদিকে, ত্রিপুরায় ভোটের লাইনে দেখা গেল বহু বয়স্ক ভোটারকে। নির্বাচন কমিশন সূত্রে খবর, এবার শতায়ু ভোটারের সংখ্যা ৭৬৬। ৮০ ঊর্ধ্ব ভোটার রয়েছেন প্রায় ৩৮ হাজার। নতুন ভোটারের সংখ্যা ৯৪ হাজার, যাদের বয়স ১৮-১৯-এর মধ্যে। নতুনদের পাশাপাশি, বয়স্ক ভোটাররাও এবার ত্রিপুরায় অন্যতম ভোট ফ্যাক্টর। 

আরও পড়ুন- চলছে ত্রিপুরায় হাইভোল্টেজ নির্বাচন, বিক্ষিপ্ত অশান্তি রাজ্যজুড়ে, দেখুন সমস্ত লাইভ আপডেট

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget