এক্সপ্লোর

TMC in Tripura: বিজেপি-র সঙ্গে গোপন আঁতাত! অভিযোগ তুলে দল ছাড়লেন ত্রিপুরার তৃণমূল নেতা, যোগ দিলেন কংগ্রেসে

Tripura News: এ দিন  কংগ্রেস ভবনের সামনে আয়োজিত যোগদান সভায় জোড়াফুল ছেড়ে হাত ধরেন বাপ্টু।

প্রসেনজিৎ সাহা, আগরতলা: পৌরসভা নির্বাচনে হার জুটেছিল আগেই। উপনির্বাচনেও জামানত বাজেয়াপ্ত হয়েছে। নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ঘুরে দাঁড়ানোর কথা বললেও, ত্রিপুরায় (Tripura) তৃণমূলের (TMC) অন্দরে ভাঙন ধরতে শুরু করল। নিজের অনুগামীদের নিয়ে এ বার কংগ্রেসে (Congress) যোগ দিলেন দলের নেতা বাপ্টু চক্রবর্তী (Baptu Chakraborty)। ত্রিপুরায় তাঁকে দলের সাধারণ সম্পাদক করেছিল তৃণমূল। আর দলবদলের পরই তৃণমূল-বিজেপি (BJP) আঁতাতের তত্ত্ব উঠে এসেছে তাঁর মুখে। 

ত্রিপুরায় তৃণমূলের অন্দরে ভাঙন

রবিবার আগরতলায় নিজের অনুগামীদের নিয়ে কংগ্রেসে যোগদান করেন বাপ্টু। তাঁর সঙ্গে কংগ্রেসে যোগ দিয়েছেন যাঁরা, তাঁদের মধ্যে তৃণমূলের টিকিটে পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা ১২ জন প্রার্থী রয়েছেন। সকলে মিলে এ দিন কংগ্রেস যোগ দেন। সেখানেই বাপ্টুর মুখে উঠে এসেছে তৃণমমূল-বিজেপি আঁতাতের তত্ত্ব। 

এ দিন  কংগ্রেস ভবনের সামনে আয়োজিত যোগদান সভায় জোড়াফুল ছেড়ে হাত ধরেন বাপ্টু। সেখানে কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মনের হাত থেকে দলের পতাকা তুলে নেন। তার কারণ ব্যাখ্যা করতে গিয়ে বাপ্টু জানান, একটি উদ্দেশ্য নিয়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন তিনি। ভেবেছিলেন, বিজেপি-র বিকল্প হিসেবে কাজ করবে তৃণমূল। কিন্তু বিভিন্ন উপায়ে তারা বিজেপি-রি হাত শক্ত করছে। বিজেপি-কে মদত জোগাতে নানা ভাবে আঁতাত করে যাচ্ছে। আগামী দিনে ত্রিপুরায় তৃণমূলের নেতৃত্বস্থানীয় আরও অনেকে কংগ্রেসে যোগ দেবেন বলেও দাবি করেন বাপ্টু। 

আরও পড়ুন: NITI AYOG Meeting: আজ নীতি আয়োগের বৈঠক, জাতীয় শিক্ষানীতির বাস্তবায়ন-সহ একাধিক বিষয়ে আলোচনার সম্ভাবনা

কারণ যে উদ্দেশ্য নিয়ে কাজ শুরু করেছিলেন, ভেবেছিলেন বিজেপির বিকল্প হিসেবে কাজ করবে। কিন্তু বিভিন্ন উপায়ে বিজেপির হাত শক্ত করছে। বিজেপিকে মদত জোগাতে আঁতাত করে যাচ্ছে। বাপ্টুর মতো ‘দলবদলকারী’ নেতাদের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তিনি জানান, কয়েক দিন আগেও তৃণমূলের দলীয় কর্মসূচিতে যোগ দেন বাপ্টু। তার পর আচমকাই দলবদল। রাজীবের মতে, বাপ্টুর মতো নেতারা নিজেদের আখের গোছাতে আজ এখানে, কাল সেখানে গিয়ে থাকেন। 

তৃণমূল-বিজেপি আঁতাতের অভিযোগ নেতার

উল্লেখ্য, বাংলার বাইরে শিকড় মজবুত করতেই ত্রিপুরায় অগ্রসর হয় তৃণমূল। সেখানে প্রশান্ত কিশোরের সংস্থাও তাদের হয়ে কাজ করেছে। কিন্তু এ যাবৎ ত্রিপুরায় সে ভাবে সাফল্য পায়নি তৃণমূল। অভিষেক বার বার সেখানে গেলেও, সংগঠন মজবুত করার কথা বললেও, নির্বাচনে কার্যত কোনও প্রভাবই ফেলতে পারেনি তাঁর দল। বরং সিপিেম-কংগ্রেসের মতো বিজেপি বিরোধী দলগুলি তৃণমূলকে তীব্র কটাক্ষ করেছেন। বিরোধীদের ভোট কেটে নিয়ে বিজেপি-র হাত শক্ত করতেই ত্রিপুরায় তৃণমূলের আগমন বলে বার বার অভিযোগ করেছে তারা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget