এক্সপ্লোর

করোনা: রাজ্যে দৈনিক সংক্রমণে ফের রেকর্ড, আক্রান্ত রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা ও তাঁর স্ত্রী

করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয় বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য আনন্দদেব মুখোপাধ্যায়ের। তাঁর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী।

কলকাতা: এবার করোনা আক্রান্ত হলেন রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী এবং তাঁর স্ত্রী। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেল সাড়ে তিন হাজারের গণ্ডী। বুধবারের বুলেটিন অনুযায়ী, ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৩ হাজার ৪৫৫। মঙ্গলবার ৩ হাজার ৩৭০ জনের শরীরে করোনার হদিশ মেলে। তবে, বৃহস্পতিবারের পরিসংখ্যান সে সব কিছুকে ছাপিয়ে গিয়েছে। এ নিয়ে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ লক্ষ ৮৪ হাজার ৩০। গত শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত একদিন বাদ দিয়ে প্রতিদিনই রাজ্যে মৃতের সংখ্যা ষাট পেরিয়েছে। স্বাস্থ্য দফতরের বৃহস্পতিবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৬৩ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। মঙ্গলবার এই সংখ্যাটা ছিল ৬৩। এ নিয়ে রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ হাজার ৪৩৯। দৈনিক করোনা সংক্রমণে রাজ্যের মধ্যে কলকাতা এগিয়ে থাকলেও, একদিনে মৃত্যুর নিরিখে ফের কলকাতাকে ছাপিয়ে গিয়েছে উত্তর ২৪ পরগনা। স্বাস্থ্য দফতরের বৃহস্পতিবারের বুলেটিন অনুযায়ী, কলকাতায় গত ২৪ ঘণ্টায় ৭৬৫ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। সেখানে উত্তর ২৪ পরগনায় একদিনে সংক্রমিত হয়েছেন ৭১৭ জন। কলকাতায় গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ১১ জনের। আর উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ১৬ জনের। এদিকে, এদিন করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয় বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য আনন্দদেব মুখোপাধ্যায়ের। তাঁর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। ক্রমশ বাড়ছে করোনা সংক্রমণের গতি, যাচ্ছে প্রাণ। এরই মাঝে সামান্য কমেছে সুস্থতার হার। স্বাস্থ্য দফতরের বৃহস্পতিবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ২ হাজার ৯৭০ জন। এই নিয়ে রাজ্যে মোট সুস্থ হলেন ২ লক্ষ ৪৯ হাজার ৭৩৭ জন। সুস্থতার হার বুধবারের তুলনায় সামান্য কমে হয়েছে ৮৭ দশমিক ৯৩ শতাংশ।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget