এক্সপ্লোর
আলিপুরদুয়ারের হাসপাতাল চত্বরে দালাল চক্রের দৌরাত্ম্য, প্রতিবাদ করায় ব্লাড ব্যাঙ্কের কর্মীকে 'মারধর'
হাসপাতাল চত্বরে দালাল চক্রের দৌরাত্ম্য। প্রতিবাদ করায় ব্লাড ব্যাঙ্কের কর্মীকে মারধরের অভিযোগ। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে। অভিযোগ, সরকারি হাসপাতালে রমরম করে চলছে দালাল চক্র। টাকার বিনিময়ে রক্ত দেওয়া হচ্ছে। ব্লাড ব্যাঙ্কের কর্মী তাঞ্জার আলির অভিযোগ, মঙ্গলবার বিক্রম দোরজি নামে এক দালাল ২ হাজার টাকার বিনিময়ে এক রোগীর আত্মীয়কে রক্তের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন। টাকা নেওয়ার সময় প্রতিবাদ করেন তাঞ্জার। এরপর থেকেই তাঁকে হুমকি দেওয়া হচ্ছিল। গতকাল হাসপাতাল চত্বরেই ওই দালাল তাঁকে মারধর করেন। গুরুতর জখম ব্লাড ব্যাঙ্কের ওই কর্মীকে হাসপাতালের কর্মীরাই উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের সুপার বিদ্যুৎ ঘোষ বীরপাড়া থানায় দালালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। হাসপাতালের সিসি ক্যামেরার ফুটেজ দেখে অভিযুক্তকে সনাক্ত করে তার সন্ধান চালাচ্ছে পুলিশ
Tags :
AlipurduarAll Shows
tv-show

Ananda Sakal IV: অনুব্রতর গড়ে আজ বিজেপির রথযাত্রা, তারপীঠ মন্দিরে পুজো দেবেন নাড্ডা

Ananda Sakal III: 'ওরা এখন খেলছে খেলে নিক, পরে আমি খেলব', বীরভূমে বিজেপির রথযাত্রা প্রসঙ্গে হুঁশিয়ারি অনুব্রতর

Ananda Sakal II: পরিবেশকে উপেক্ষা করার মাশুল দিল উত্তরাখণ্ড? বিপর্যয়ের পর উঠছে প্রশ্ন

সরস্বতী পুজোতে কী পরিকল্পনা ধারাবাহিক 'সৌদামিনীর সংসার'-র তারকাদের? দেখুন 'হয় মা নয় বৌমা'

Ananda Sakal III: 'বাম-কংগ্রেস নেতাদের না স্মৃতি ঠিক আছে, না আছে আত্মবিশ্বাস', কটাক্ষ Dilip Ghosh-র

























