এক্সপ্লোর
ছেলেধরা সন্দেহে মানসিক ভারসাম্যহীনকে গণপিটুনি, রণক্ষেত্র আলিপুরদুয়ারের মাঝেরডাবরি চা বাগান
ছেলেধরা সন্দেহে মানসিক ভারসাম্যহীনকে গণপিটুনির ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র আলিপুরদুয়ারের মাঝেরডাবরি চা বাগান। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ, কাঁদানে গ্যাস পুলিশের। আহত বেশ কয়েকজন চা শ্রমিক। স্থানীয় সূত্রে খবর, গত কয়েকদিন ধরেই মাঝেরডাবরি এলাকায় বহিরাগতদের আনাগোনায় ছেলেধরা আতঙ্ক দেখা দিয়েছে। আজ ভোরে চা বাগান এলাকায় এক যুবককে ধরে ফেলেন বাগানের নিরাপত্তা রক্ষী। অভিযোগ, অজ্ঞাতপরিচয় ওই যুবককে মারধর শুরু করেন বাগান শ্রমিকরা। বাগানের ম্যানেজার ওই যুবককে উদ্ধার করার চেষ্টা করায়, অফিস ঘরের দরজা ভেঙে ফেলা হয়। আলিপুরদুয়ার থানার পুলিশ উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে, কাঁদানে গ্যাসও ছোড়ে। কয়েকজন বাগান শ্রমিক আহত হন বলে দাবি। পুলিশ জানিয়েছে, আহত যুবকের নাম তনুজ ঋষি। বিহারের কাটিহারের বাসিন্দা ওই যুবক মানসিক ভারসাম্যহীন। ট্রেনে চড়ে আলিপুরদুয়ারে চলে আসেন ওই যুবক। তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।
Tags :
AlipurduarAll Shows
tv-show

Ananda Sakal IV: অনুব্রতর গড়ে আজ বিজেপির রথযাত্রা, তারপীঠ মন্দিরে পুজো দেবেন নাড্ডা

Ananda Sakal III: 'ওরা এখন খেলছে খেলে নিক, পরে আমি খেলব', বীরভূমে বিজেপির রথযাত্রা প্রসঙ্গে হুঁশিয়ারি অনুব্রতর

Ananda Sakal II: পরিবেশকে উপেক্ষা করার মাশুল দিল উত্তরাখণ্ড? বিপর্যয়ের পর উঠছে প্রশ্ন

সরস্বতী পুজোতে কী পরিকল্পনা ধারাবাহিক 'সৌদামিনীর সংসার'-র তারকাদের? দেখুন 'হয় মা নয় বৌমা'

Ananda Sakal III: 'বাম-কংগ্রেস নেতাদের না স্মৃতি ঠিক আছে, না আছে আত্মবিশ্বাস', কটাক্ষ Dilip Ghosh-র

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion
























