বেআইনিভাবে বালি মজুত নিয়ে খবর করায় বীরভূমে এবিপি আনন্দর প্রতিনিধির বাড়িতে বোমাবাজি
বীরভূমে এবিপি আনন্দর প্রতিনিধি গোপাল চট্টোপাধ্যায়ের বাড়িতে বোমাবাজি। বোমার ঘায়ে ভেঙে পড়ে দেওয়ালের চাঙড়, জানলার কাচ। বালি খাদান ও বেআইনিভাবে বালি মজুত নিয়ে খবর করায় গত কয়েকদিন ধরে এবিপি আনন্দর প্রতিনিধি গোপাল চট্টোপাধ্যায়কে হুমকি দেওয়া হচ্ছিল।সোমবার রাত সাড়ে বারোটা নাগাদ সিউড়ি থানা এলাকার সেহারাপাড়ায় তাঁর বাড়ির দোতলার শোওয়ার ঘর লক্ষ্য করে তিনটি বোমা ছোড়া হয়। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, দেওয়াল থেকে চাঙড় ভেঙে পড়ে। জানলার কাচ ভেঙে যায়। গোপাল ও তাঁর স্ত্রী সেসময় বাড়িতে ছিলেন না। বোমাবাজির খবর পেয়ে সকালে তাঁরা বাড়িতে ফেরেন। বিস্ফোরণের তদন্তে আসেন বীরভূমের পুলিশ সুপার শ্যাম সিংহ। ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থলে এসে নমুনা সংগ্রহ করেন।
All Shows






























