এক্সপ্লোর
বোরখা পরে তরুণীকে ‘অপহরণের চেষ্টা’ প্রাক্তন স্বামীর
বোরখা পরে তরুণীকে অপহরণের চেষ্টার অভিযোগ প্রাক্তন স্বামীর বিরুদ্ধে। ধরা পড়ে যাওয়ায় অভিযুক্তকে গণপিটুনি। বীরভূমের সিউড়ি থানার ইটাগড়িয়া গ্রামের ঘটনা। বছরদুয়েক আগে সিউড়ির আলুন্দার বাসিন্দা শেখ আবদুল্লাহ্ প্রেম করে বিয়ে করে মাঠপলসা গ্রামের এক তরুণীকে। এরপরই স্বামী-স্ত্রীর ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার অভিযোগ ওঠে স্বামীর বিরুদ্ধে। দুজনের বিবাহ বিচ্ছেদও হয়ে যায়। এরপর থেকে সিউড়িতে একটি নার্সিং প্রশিক্ষণ নিতে শুরু করেন ওই তরুণী। অভিযোগ, আজ সকালে গাড়িতে করে লিফট দেওয়ার নাম করে বোরখা পরে প্রাক্তন স্ত্রীকে গাড়িতে তোলে আবদুল্লাহ্। বিষয়টি বুঝতে পেরে ওই তরুণী চিত্কার-চেঁচামেচি করায় আশপাশের লোকজন গাড়িটিকে ধাওয়া করে ধরে ফেলেন। অভিযুক্ত প্রাক্তন স্বামীকে নামিয়ে শুরু হয় গণপিটুনি। পরে পুলিশ এসে ওই যুবককে আটক করে।
Tags :
BirbhumAll Shows
tv-show

Ananda Sakal IV: অনুব্রতর গড়ে আজ বিজেপির রথযাত্রা, তারপীঠ মন্দিরে পুজো দেবেন নাড্ডা

Ananda Sakal III: 'ওরা এখন খেলছে খেলে নিক, পরে আমি খেলব', বীরভূমে বিজেপির রথযাত্রা প্রসঙ্গে হুঁশিয়ারি অনুব্রতর

Ananda Sakal II: পরিবেশকে উপেক্ষা করার মাশুল দিল উত্তরাখণ্ড? বিপর্যয়ের পর উঠছে প্রশ্ন

সরস্বতী পুজোতে কী পরিকল্পনা ধারাবাহিক 'সৌদামিনীর সংসার'-র তারকাদের? দেখুন 'হয় মা নয় বৌমা'

Ananda Sakal III: 'বাম-কংগ্রেস নেতাদের না স্মৃতি ঠিক আছে, না আছে আত্মবিশ্বাস', কটাক্ষ Dilip Ghosh-র
সেরা শিরোনাম
খবর
জেলার
উত্তর ২৪ পরগনা
ক্রিকেট

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion























