নানুরের বিজেপি নেতার দেহ বিজেপি দফতরে নিয়ে যেতে পুলিশের বাধা
বীরভূমের নানুরের বিজেপি নেতার দেহ নিয়ে টানাপোড়েন। বিজেপি দফতরে মৃতদেহ নিয়ে যেতে পুলিশের বাধা। পরিবারকে না জানিয়ে, এনআরএসের মর্গ থেকে দেহ বের করে বোলপুর হাসপাতালে পৌঁছে দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। গতকাল সন্ধেয় বিজেপি নেতা স্বরূপ গড়াইয়ের দেহ কলকাতায় বিজেপির সদর দফতরে নিয়ে যেতে বাধা দেয় পুলিশ। এরপর রাত সাড়ে ৯টা নাগাদ এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে যায় এন্টালি থানার পুলিশ। ডিসি ইএসডি দেবস্মিতা দাসের উপস্থিতিতে মর্গ থেকে বিজেপি নেতার দেহ বের করা হয়। এরপর ২২টি গাড়ির কনভয় বিজেপি নেতার দেহ পৌঁছে দেয় বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। পুলিশের দাবি, এনআরএস হাসপাতালে মৃতের পরিবারের খোঁজ না মেলায়, নিয়ম মেনে দেহ তুলে দেওয়া হয় নানুর থানার পুলিশের হাতে। এরপর নানুরে গিয়ে দেহ নেওয়ার আবেদন জানাতে বিজেপি নেতার বাড়িতে যাওয়া হলেও, নোটিসে সই করতে অস্বীকার করেন মৃতের আত্মীয়রা। শেষে বাড়ির দেওয়ালে নোটিস সেঁটে দেয় পুলিশ।
All Shows






























