এক্সপ্লোর
কাটোয়ায় হাঁস-মুরগি পালন প্রকল্পের মুরগি দলীয় কর্মীদের মধ্যে বিলির অভিযোগ তৃণমূল প্রধানের বিরুদ্ধে, বিজেপির বিক্ষোভ
হাঁস-মুরগি পালন প্রকল্পের মুরগি দলীয় কর্মীদের মধ্যে বিলির অভিযোগ তৃণমূল প্রধানের বিরুদ্ধে। পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে বাইরে বিক্ষোভ বিজেপি কর্মীদের। বিক্ষোভকারীদের লাঠি উঁচিয়ে তাড়া পুলিশের। পূর্ব বর্ধমানের কাটোয়ার সুদপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। স্থানীয় সূত্রে খবর, গতকাল এই গ্রাম পঞ্চায়েতের ৮টি গ্রামের ২৫৪ জন উপভোক্তাকে মুরগি বিলির কথা ছিল। যে সমস্ত মুরগি বিলি হয়নি, সেগুলিকে আজ বিলি করার জন্য পঞ্চায়েত অফিসেই রাখা হয়। অভিযোগ, রাতে তৃণমূল কর্মীদের মধ্যে সেই মুরগিগুলি বিলি করা হচ্ছিল। খবর পেয়ে গ্রামবাসীদের নিয়ে পঞ্চায়েত অফিস ঘেরাও করেন স্থানীয় বিজেপি নেতারা। অফিসের গেটে তালা ঝুলিয়ে দেন তাঁরা। কাটোয়া থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে লাঠি উঁচিয়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে। তালা খুলে উদ্ধার করা হয় পঞ্চায়েত অফিসের কর্মীদের। তৃণমূল প্রধানের দাবি, খাবারের অভাবে মুরগিগুলির মৃত্যুর আশঙ্কা করে ওগুলিকে রাতেই উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হয়।
Tags :
East BardhamanAll Shows
tv-show

Ananda Sakal IV: অনুব্রতর গড়ে আজ বিজেপির রথযাত্রা, তারপীঠ মন্দিরে পুজো দেবেন নাড্ডা

Ananda Sakal III: 'ওরা এখন খেলছে খেলে নিক, পরে আমি খেলব', বীরভূমে বিজেপির রথযাত্রা প্রসঙ্গে হুঁশিয়ারি অনুব্রতর

Ananda Sakal II: পরিবেশকে উপেক্ষা করার মাশুল দিল উত্তরাখণ্ড? বিপর্যয়ের পর উঠছে প্রশ্ন

সরস্বতী পুজোতে কী পরিকল্পনা ধারাবাহিক 'সৌদামিনীর সংসার'-র তারকাদের? দেখুন 'হয় মা নয় বৌমা'

Ananda Sakal III: 'বাম-কংগ্রেস নেতাদের না স্মৃতি ঠিক আছে, না আছে আত্মবিশ্বাস', কটাক্ষ Dilip Ghosh-র

























