এক্সপ্লোর
বর্ধমান শহরের রথতলায় দলীয় পতাকা লাগানোয় বিজেপি কর্মীদের মারধর, পতাকা ছিঁড়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, অভিযোগ অস্বীকার তৃণমূলের
লোকসভা ভোটের আগে বর্ধমান শহরের রথতলায় দলীয় পতাকা লাগানোয় বিজেপি কর্মীদের মারধর, পতাকা ছিঁড়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদে থানা ঘেরাও, দফায় দফায় বিক্ষোভ, টায়ার জ্বালিয়ে পথ অবরোধ বিজেপির। গতকাল রথতলায় বিজেপির পথসভা ছিল। বিজেপির দাবি, সভা শুরুর আগে কয়েকজন দলীয় কর্মী পতাকা লাগাচ্ছিলেন। অভিযোগ, সেইসময় তৃণমূল নেতা খোকন দাসের নেতৃত্বে বিজেপি কর্মীদের মারধর করা হয়। এরপর অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে বর্ধমান থানা ঘেরাও করেন বিজেপি কর্মীরা। থানার সামনে বিসি রোড অবরোধ করেন তাঁরা। কার্জন গেটের সামনে টায়ার জ্বালিয়ে জিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। জেলা পুলিশ সুপারের অফিসের সামনেও তাঁরা বিক্ষোভ দেখান। বর্ধমান থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ অস্বীকার তৃণমূলের।
All Shows
tv-show

Ananda Sakal IV: অনুব্রতর গড়ে আজ বিজেপির রথযাত্রা, তারপীঠ মন্দিরে পুজো দেবেন নাড্ডা

Ananda Sakal III: 'ওরা এখন খেলছে খেলে নিক, পরে আমি খেলব', বীরভূমে বিজেপির রথযাত্রা প্রসঙ্গে হুঁশিয়ারি অনুব্রতর

Ananda Sakal II: পরিবেশকে উপেক্ষা করার মাশুল দিল উত্তরাখণ্ড? বিপর্যয়ের পর উঠছে প্রশ্ন

সরস্বতী পুজোতে কী পরিকল্পনা ধারাবাহিক 'সৌদামিনীর সংসার'-র তারকাদের? দেখুন 'হয় মা নয় বৌমা'

Ananda Sakal III: 'বাম-কংগ্রেস নেতাদের না স্মৃতি ঠিক আছে, না আছে আত্মবিশ্বাস', কটাক্ষ Dilip Ghosh-র

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion
























