এক্সপ্লোর
কর্মীদের একাংশের কর্মবিরতির জেরে আজও অচলাবস্থা হলদিয়া বন্দরে
কর্মীদের একাংশের কর্মবিরতির জেরে আজও হলদিয়া বন্দরে অচলাবস্থা। স্যান্ডহেডে দাঁড়িয়ে রয়েছে ২৮টি পণ্যবাহী জাহাজ। বন্দরে আটকে ৯টি পণ্যবাহী জাহাজ। অচলাবস্থার জেরে কয়েকটি জাহাজের প্রবেশ বাতিল করা হয়েছে। কয়েক কোটি টাকার ক্ষতির আশঙ্কা বন্দর কর্তৃপক্ষের। যে সমস্ত কর্মীরা বন্দরে আসা জাহাজ কাছি অথবা শিকল দিয়ে বার্থে বাঁধার কাজ করেন, মূলতঃ তাঁরাই আন্দোলনে সামিল হয়েছেন। আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে কর্মীর সংখ্যা কমানো হচ্ছে। নতুন নিয়োগও হচ্ছে না। ফলে কর্মীদের ওপর কাজের চাপ বেড়েই চলেছে। একাধিকবার বন্দর কর্তৃপক্ষকে সমস্যার কথা বলা হলেও, কোন সুরাহা মেলেনি বলে অভিযোগ। প্রতিবাদে রবিবার রাত থেকে কাজ বন্ধ করে দেন ওই কর্মীদের একাংশ। দেখা দেয় অচলাবস্থা। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের কাছে কোন দাবি পেশ করেননি কর্মীরা। ফলে তাদের ক্ষোভের কথা কর্তৃপক্ষের জানা নেই। যদিও আজ দুপুরে হলদিয়া বন্দরের প্রশাসনিক ভবন জওহর টাওয়ারে সব পক্ষকে বৈঠকে ডাকা হয়েছে। এই বৈঠক থেকে সমাধান সূত্র মিলতে পারে বলে আশা বন্দর কর্তৃপক্ষের।
Tags :
East MedinipurAll Shows
tv-show

Ananda Sakal IV: অনুব্রতর গড়ে আজ বিজেপির রথযাত্রা, তারপীঠ মন্দিরে পুজো দেবেন নাড্ডা

Ananda Sakal III: 'ওরা এখন খেলছে খেলে নিক, পরে আমি খেলব', বীরভূমে বিজেপির রথযাত্রা প্রসঙ্গে হুঁশিয়ারি অনুব্রতর

Ananda Sakal II: পরিবেশকে উপেক্ষা করার মাশুল দিল উত্তরাখণ্ড? বিপর্যয়ের পর উঠছে প্রশ্ন

সরস্বতী পুজোতে কী পরিকল্পনা ধারাবাহিক 'সৌদামিনীর সংসার'-র তারকাদের? দেখুন 'হয় মা নয় বৌমা'

Ananda Sakal III: 'বাম-কংগ্রেস নেতাদের না স্মৃতি ঠিক আছে, না আছে আত্মবিশ্বাস', কটাক্ষ Dilip Ghosh-র

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion























