এক্সপ্লোর
হাবড়ায় ফের ডেঙ্গি আক্রান্তের মৃত্যু
উত্তর ২৪ পরগনার হাবড়ায় ফের ডেঙ্গি আক্রান্তের মৃত্যু। বছর একুশের প্রতীক বিশ্বাস হাবড়া পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের আক্রমপুরের বাসিন্দা। পরিবার সূত্রে খবর, তিনদিন ধরে জ্বরে ভুগছিলেন প্রতীক। শনিবার তাঁকে হাবড়া হাসপাতালে নিয়ে গেলে, বেলেঘাটা আইডি হাসপাতালে রেফার করা হয়। অবস্থার অবনতি হওয়ায়, নিয়ে যাওয়া হয় এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানেই মঙ্গলবার ওই তরুণের মৃত্যু হয়। ডেথ সার্টিফিকেটে ডেঙ্গির উল্লেখ রয়েছে। ফের হাবড়ায় ডেঙ্গি আক্রান্তের মৃত্যুর ঘটনায় পুরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। এলাকায় মশা মারার তেল স্প্রে ও ব্লিচিং ছড়ানোর কাজ বন্ধ বলে অভিযোগ। এনিয়ে হাবড়া পুরসভার কোনও প্রতিক্রিয়া এখন মেলেনি। চলতি মরশুমে উত্তর ২৪ পরগনায় ডেঙ্গি আক্রান্ত প্রায় ৫ হাজার।
Tags :
North 24 ParganasAll Shows
tv-show

Ananda Sakal IV: অনুব্রতর গড়ে আজ বিজেপির রথযাত্রা, তারপীঠ মন্দিরে পুজো দেবেন নাড্ডা

Ananda Sakal III: 'ওরা এখন খেলছে খেলে নিক, পরে আমি খেলব', বীরভূমে বিজেপির রথযাত্রা প্রসঙ্গে হুঁশিয়ারি অনুব্রতর

Ananda Sakal II: পরিবেশকে উপেক্ষা করার মাশুল দিল উত্তরাখণ্ড? বিপর্যয়ের পর উঠছে প্রশ্ন

সরস্বতী পুজোতে কী পরিকল্পনা ধারাবাহিক 'সৌদামিনীর সংসার'-র তারকাদের? দেখুন 'হয় মা নয় বৌমা'

Ananda Sakal III: 'বাম-কংগ্রেস নেতাদের না স্মৃতি ঠিক আছে, না আছে আত্মবিশ্বাস', কটাক্ষ Dilip Ghosh-র
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
























