তারকার চোখে তারকা কেন্দ্র- রায়গঞ্জের মানুষের রায় কোন দিকে? ভোটের হাল-হকিকত জানতে শহর থেকে গ্রাম ঘুরে দেখলেন সুরজিত্ চট্টোপাধ্যায়
রায়গঞ্জের দাড়িভিট। ৬ মাস আগেই এই দাড়িভিটের ইসলামপুরে তাপস বর্মণের মৃত্যু নিয়েই উত্তাল হয়েছিল গোটা রাজ্য। ছেলের শোকে এখনও ব্যাকুল মা। পরিস্থিতি অনেকটা বদলালেও তাপসের মৃত্যু এখনও ভাবিয়ে তোলে রায়গঞ্জকে। এই আবহেই এবার ভোট হচ্ছে। লড়াই চতুর্মুখী। এই কেন্দ্র থেকে ২০১৪ সালে জয়ী হয়েছিলেন সিপিএমের মহম্মদ সেলিম। এবার জোট না হওয়ায় তাঁর বিরুদ্ধে প্রার্থী দিয়েছে কংগ্রেস। সেলিমের বিরুদ্ধে কংগ্রেসের প্রার্থী প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জনের স্ত্রী দীপা। তৃণমূল থেকে লড়ছেন কানাইয়ালাল আগরওয়াল। বিজেপি প্রার্থী করেছে দেবশ্রী চৌধুরিকে। এই লড়াইয়ে কার দিকে পাল্লা ভারী, কোন দিকেই বা হাওয়া? খোঁজ নিলেন সুরজিত্ চট্টোপাধ্যায়।
All Shows





























