এক্সপ্লোর
পুরুলিয়ায় স্কুলশিক্ষককে গুলি করে খুন
স্কুলশিক্ষককে গুলি করে খুন। পুরুলিয়ার রঘুনাথপুর থানার বারিকবাঁধ এলাকার ঘটনা। মৃতের নাম চিন্ময় মণ্ডল। বছর আঠাশের চিন্ময় রঘুনাথপুরের একটি সরকারি প্রাথমিক স্কুলের শিক্ষক। স্থানীয় সূত্রে খবর, এলাকার প্রাথমিক স্কুলগুলিকে নিয়ে আজ একটি ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরিবারের দাবি, তারই প্রস্তুতি দেখতে গতকাল কয়েকজন সহকর্মীর সঙ্গে রঘুনাথপুর স্টেডিয়ামে যান চিন্ময়। অভিযোগ, স্কুটারে বাড়ি ফেরার পথে, রাস্তায় গুলিবিদ্ধ হন ওই শিক্ষক। আশঙ্কাজনক অবস্থায় রঘুনাথপুর হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিত্সকরা। কে বা কারা, কী উদ্দেশ্যে শিক্ষকের উপর হামলা চালাল, খতিয়ে দেখছে রঘুনাথপুর থানার পুলিশ।
Tags :
PuruliaAll Shows
tv-show

Ananda Sakal IV: অনুব্রতর গড়ে আজ বিজেপির রথযাত্রা, তারপীঠ মন্দিরে পুজো দেবেন নাড্ডা

Ananda Sakal III: 'ওরা এখন খেলছে খেলে নিক, পরে আমি খেলব', বীরভূমে বিজেপির রথযাত্রা প্রসঙ্গে হুঁশিয়ারি অনুব্রতর

Ananda Sakal II: পরিবেশকে উপেক্ষা করার মাশুল দিল উত্তরাখণ্ড? বিপর্যয়ের পর উঠছে প্রশ্ন

সরস্বতী পুজোতে কী পরিকল্পনা ধারাবাহিক 'সৌদামিনীর সংসার'-র তারকাদের? দেখুন 'হয় মা নয় বৌমা'

Ananda Sakal III: 'বাম-কংগ্রেস নেতাদের না স্মৃতি ঠিক আছে, না আছে আত্মবিশ্বাস', কটাক্ষ Dilip Ghosh-র

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion
























