এক্সপ্লোর
দক্ষিণ ২৪ পরগনার নোদাখালির ডোঙারিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুড়ে ছাই গোটা বাড়ি, তখন কেউ না থাকায় অল্পের জন্য রক্ষা
দক্ষিণ ২৪ পরগনার নোদাখালির ডোঙারিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ। উড়ে গেল বাড়ির চাল। আগুনে ভস্মীভূত গোটা বাড়ি। বাড়িতে কেউ না থাকায় অল্পের জন্য রক্ষা। গতকাল রাত সাড়ে ৯টা নাগাদ ফল ব্যবসায়ী রবীন্দ্রনাথ পালের বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। বিকট শব্দে কেঁপে ওঠে পাড়া। বিস্ফোরণের জেরে উড়ে যায় বাড়ির চাল। এরপর দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। গ্রাস করে নেয় গোটা বাড়ি। সেসময় বাড়িতে ছিলেন না ব্যবসায়ীর পরিবারের সদস্যরা। দমকলের দুটি ইঞ্জিনের ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও, ভস্মীভূত হয়ে যায় আসবাব ও জিনিসপত্র। ব্যবসায়ীর দাবি, নগদ ৫০ হাজার টাকা, মূল্যবান সামগ্রী মিলিয়ে প্রায় চারলক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পুড়ে গিয়েছে গুরুত্বপূর্ণ নথি। শর্ট সার্কিট থেকে প্রথমে আগুন লাগে। এরপর সিলিন্ডার বিস্ফোরণের জেরে আগুন বড় আকার নেয়। দূরত্বের কারণে দেরিতে আসার কথা স্বীকার করে নিয়েছেন দমকলের আধিকারিক
Tags :
South 24 ParganasAll Shows
tv-show

Ananda Sakal IV: অনুব্রতর গড়ে আজ বিজেপির রথযাত্রা, তারপীঠ মন্দিরে পুজো দেবেন নাড্ডা

Ananda Sakal III: 'ওরা এখন খেলছে খেলে নিক, পরে আমি খেলব', বীরভূমে বিজেপির রথযাত্রা প্রসঙ্গে হুঁশিয়ারি অনুব্রতর

Ananda Sakal II: পরিবেশকে উপেক্ষা করার মাশুল দিল উত্তরাখণ্ড? বিপর্যয়ের পর উঠছে প্রশ্ন

সরস্বতী পুজোতে কী পরিকল্পনা ধারাবাহিক 'সৌদামিনীর সংসার'-র তারকাদের? দেখুন 'হয় মা নয় বৌমা'

Ananda Sakal III: 'বাম-কংগ্রেস নেতাদের না স্মৃতি ঠিক আছে, না আছে আত্মবিশ্বাস', কটাক্ষ Dilip Ghosh-র

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion
























