দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষ, আহত উভয়পক্ষের ৩, আটক ৬
দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর ভাঙনখালিতে তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষ। আহত উভয়পক্ষের ৩। আটক ৬। স্থানীয় সূত্রে খবর, ভাঙনখালি অবৈতনিক প্রাথমিক স্কুলে মিড ডে মিলের দায়িত্বভার কাদের হাতে থাকবে, তা নিয়ে তৃণমূল ও যুব তৃণমূলের কর্মীদের বিবাদ চলছিল। অভিযোগ, কাঁঠালবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য ছুন্নত ঘরামির স্ত্রীকে গতকাল কটূক্তি করে কয়েকজন তৃণমূল কর্মী। সন্ধেয় এলাকায় গিয়ে ওই তৃণমূল কর্মীদের জবাবদিহি করতে বলে যুব তৃণমূল কর্মীরা। এরপরই দু পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। উভয়পক্ষের আহত তিনজনকে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। যুব তৃণমূল নেতা আমানুল্লা লস্করের দাবি, আরএসপি কর্মী-সমর্থকরা হামলা চালিয়েছে। অভিযোগ অস্বীকার আরএসপি নেতা সুভাষ নস্করের। যদিও তৃণমূল নেতা মন্টু গাজির অভিযোগ, এলাকায় তাদের কথা মতো চলতে হবে বলে তৃণমূল কর্মীদের হুমকি দেয়, মারধর করে যুব তৃণমূল কর্মীরা।
All Shows






























