এক্সপ্লোর
গোষ্ঠীদ্বন্দ্বের জের, মল্লিকপুরে গুলিবিদ্ধ হয়ে তৃণমূল কর্মীর মৃত্যু
এলাকা দখলকে কেন্দ্র করে গোষ্ঠীদ্বন্দ্বের জের। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের মল্লিকপুরে গুলিবিদ্ধ হয়ে তৃণমূল কর্মীর মৃত্যু। দোষীদের গ্রেফতারের দাবিতে বারুইপুর থানায় বিক্ষোভ, সকাল ৯টা থেকে মল্লিকপুর স্টেশনে রেল অবরোধ স্থানীয়দের। মৃতের নাম শেখ নিজামউদ্দিন মণ্ডল। ওই যুবক এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত। স্থানীয় সূত্রে খবর, গতকাল রাত দেড়টা নাগাদ মল্লিকপুর স্টেশনের কাছে পরিচিত কয়েকজন যুবকের সঙ্গে বচসায় জড়ান নিজামউদ্দিন। অভিযোগ, তখন তৃণমূল কর্মী আলতাফ বৈদ্যকে ফোন করে ডাকেন ওই যুবকরা। আলতাফ এসেই নিজামউদ্দিনকে লক্ষ্য করে গুলি চালায়। নিজামউদ্দিনের বুকের বাঁদিকে গুলি লাগে। বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে ওই তৃণমূল কর্মীকে মৃত ঘোষণা করেন চিকিত্সকরা। ঘটনার পর থেকেই আলতাফ পলাতক। পুলিশ জানিয়েছে, আলতাফের অপরাধমূলক কাজকর্মের রেকর্ড রয়েছে। তাকে আগেও গ্রেফতার করা হয়। এলাকা দখলকে কেন্দ্র করে বিবাদের জেরেই খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান। অন্য কোনও কারণ রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
Tags :
South 24 ParganasAll Shows
tv-show

Ananda Sakal IV: অনুব্রতর গড়ে আজ বিজেপির রথযাত্রা, তারপীঠ মন্দিরে পুজো দেবেন নাড্ডা

Ananda Sakal III: 'ওরা এখন খেলছে খেলে নিক, পরে আমি খেলব', বীরভূমে বিজেপির রথযাত্রা প্রসঙ্গে হুঁশিয়ারি অনুব্রতর

Ananda Sakal II: পরিবেশকে উপেক্ষা করার মাশুল দিল উত্তরাখণ্ড? বিপর্যয়ের পর উঠছে প্রশ্ন

সরস্বতী পুজোতে কী পরিকল্পনা ধারাবাহিক 'সৌদামিনীর সংসার'-র তারকাদের? দেখুন 'হয় মা নয় বৌমা'

Ananda Sakal III: 'বাম-কংগ্রেস নেতাদের না স্মৃতি ঠিক আছে, না আছে আত্মবিশ্বাস', কটাক্ষ Dilip Ghosh-র
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
খবর
জেলার
বিজ্ঞান

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion
























