এক্সপ্লোর

Fake IAS Debanjan Deb: ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে প্রভাবশালী-যোগের সম্ভাবনা রয়েছে বলে অনুমান ইডি-র

ভুয়ো ভ্যাকসিনকাণ্ড (Fake Vaccine) নিয়ে বৃহস্পতিবার ভার্চুয়াল বৈঠক ইডি-র। ইডি (ED) সূত্রে খবর, প্রাথমিক অনুসন্ধানের পর তাদের সন্দেহ, ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে কোটি কোটি টাকা লেনদেন হয়েছে। প্রভাবশালী-যোগের সম্ভাবনা রয়েছে বলেও ইডি-র অনুমান। ইতিমধ্যেই দিল্লির সদর দফতরে জমা পড়েছে কলকাতা থেকে পাঠানো প্রাথমিক অনুসন্ধান রিপোর্ট। সেই রিপোর্টের ভিত্তিতে দিল্লির সঙ্গে কলকাতা অফিসের ভার্চুয়াল বৈঠক হবে। 

এদিকে ভুয়ো ভ্যাকসিনকাণ্ডের প্রধান অভিযুক্ত ভুয়ো আইএএস দেবাঞ্জন দেবের বিষয়ে প্রতিদিন নতুন নতুন প্রতারণাকাণ্ডের ঘটনা প্রকাশ্যে আসছে। এবার সামনে এল ভুয়ো আইএএসের উত্তরবঙ্গ-যোগ। শিলিগুড়ির বাসিন্দা সৌভিক মজুমদারের দাবি, ২০১৭ সালের ডিসেম্বরে কলকাতার একটি অনুষ্ঠানে দেবাঞ্জনের সঙ্গে তাঁর আলাপ হয়। নিজেকে আইএএস পরিচয় দিয়ে শিলিগুড়িতে এসেছিলেন দেবাঞ্জন। সৌভিককে ২টি গান লিখে দেওয়ার প্রস্তাব দেন। সৌভিককে নিয়ে যান কালিম্পঙের একটি ট্যুরিস্ট লজে। অভিযোগ, সেখানেই চা বাগানের সমস্যা নিয়ে টি বোর্ডের ধাঁচে আলাদা পর্ষদ গড়া এবং তার দায়িত্ব সৌভিককে দেওয়া হবে বলে দেবাঞ্জন আশ্বাস দেন। এই ঘনিষ্ঠতার সূত্র ধরেই ২০১৮ সালে তিনি সৌভিকের কাছ থেকে ৩ লক্ষ টাকা চান। লাখ খানেক টাকা শোধ হলেও, বাকিটা ফেরত পাননি বলে শিলিগুড়ির ওই বাসিন্দার অভিযোগ। অভিযোগকারীর দাবি, কলকাতায় দেবাঞ্জনের মাদুরদহের বাড়িতেও যান তিনি। নেমপ্লেটে আইএএস লেখা দেখে দেবাঞ্জনের পরিচয় সম্পর্কে নিশ্চিত হন।  এখন, ভুয়ো ভ্যাকসিনকাণ্ড প্রকাশ্যে আসতেই এতদিন পর মুখ খুলেছেন শিলিগুড়ির ওই বাসিন্দা।

আরও দেখুন
Sponsored Links by Taboola

ফটো গ্যালারি

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল

RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget