10Tay 10Dik seg 2: আসছে ৩ সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি, হাইকোর্টে বেনজির বিশৃঙ্খলার আঁচ দিল্লিতেও
হাইকোর্টে বেনজির বিশৃঙ্খলা, আঁচ দিল্লিতেও। আইনজীবীদের একাংশের অভিযোগ পেয়ে সক্রিয় বার কাউন্সিল অব ইন্ডিয়া। আসছে ৩ সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। প্রতিনিধি দলে থাকছেন রবীন্দ্র রায়জাদা, অশোক মেহতা এবং বন্দন কউর গ্রোভার. হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের সঙ্গে কথা বলবেন তাঁরা। বার অ্যাসোসিয়েশনের সভাপতি, সম্পাদকের সঙ্গেও হবে কথা। কার্যকরী কমিটির সদস্যদের সঙ্গেও কথা বলবেন ফ্যাক্ট ফাইন্ডিং টিম। সংগ্রহ করা হবে সিসি ক্যামেরার ফুটেজ, অন্যান্য ছবি । ১৭ জানুয়ারির মধ্যে বার কাউন্সিল অফ ইন্ডিয়ার কাছে রিপোর্ট পেশ করবে টি।
বিচারপতি রাজাশেখর মান্থার বাড়ির বাইরে পোস্টার, এজলাসের বাইরে আইনজীবীদের একাংশের বিক্ষোভ ঘিরে বিতর্কের রেশ বহুদূর গড়িয়েছে। বিষয়টি নিয়ে আদালত অবমাননার রুল জারি করে, নির্দেশনামায় কড়া মন্তব্য করেছেন বিচারপতি রাজাশেখর মান্থা। বিশৃঙ্খলার কড়া সমালোচনা করেছে বিরোধীরাও।
মহকুমাশাসককে ডেপুটেশনের জন্য বিতর্কিত প্যাড । প্যাডের হেডারে কংগ্রেস-সিপিএম-এর নাম একসঙ্গে !। খড়্গপুর পুরসভার বিরোধী দলনেতা, যুব কংগ্রেস সভাপতি-সহ ৯ কংগ্রেস নেতাকে শো-কজ। শো-কজের সিদ্ধান্ত পশ্চিম মেদিনীপুর জেলা কংগ্রেসের। ১৫ দিনের মধ্যে শো-কজের উত্তর দিতে নির্দেশ।
রবিবার মকর সংক্রান্তি। দেশের নানা প্রান্ত থেকে গঙ্গাসাগরে পুণ্য়স্নান করতে ভিড় করছেন মানুষজন। বাবুঘাটের ট্রানসিট ক্য়াম্পেও উপচে পড়া ভিড়। সাধু সন্ত থেকে শুরু করে পুণ্য়ার্থীরা এসেছেন। এখান থেকেই বাসে করে গঙ্গাসাগরের উদ্দেশ্যে রওনা দেবেন তাঁরা। বাবুঘাটের পাশেই ক্যাম্পে থাকা, খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। রয়েছে শৌচাগার এবং মেডিক্যাল ক্য়াম্পও।





















