এক্সপ্লোর
Entally Fire: এন্টালির ক্রিস্টোফার রোডে মুদিখানার গুদামের আগুনে ছড়াল আতঙ্ক। ABP Ananda Live
গভীর রাতে জ্বলা আগুন, ধিকিধিকি জ্বলল সকালেও। এন্টালির ক্রিস্টোফার রোডে মুদিখানার গুদামের আগুনে ছড়াল আতঙ্ক। গুদামঘর পুড়ে ছাই। গতকাল রাত আড়াইটে নাগাদ ক্রিস্টোফার রোডে মুদিখানার গুদামে আগুন লাগে। দাহ্য পদার্থ মজুত থাকায় দ্রুত আগুনের গ্রাসে চলে যায় গোটা গুদাম। স্থানীয় বাসিন্দাদের দাবি, আগুন লাগার পরেই গুদামের ভিতর থেকে বিকট শব্দ শোনা যায়। আতঙ্কিত হয়ে পড়েন তাঁরা। দমকলের ২১টি ইঞ্জিনের সাহায্যে ঘণ্টা ছয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। বছর খানেক আগে, ২৪ এপ্রিল ক্রিস্টোফার রোডের একটি গ্যারাজে আগুন লাগে। সেখান থেকে আগুন ছড়ায় আশেপাশের কয়েকটি গুদামে।
জেলার
সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের !
বাহারি পদে ব্রেকফাস্টে সারতে চান? রকমারি মেনু ব্রেকফাস্ট সাজিয়েছে আউধ ১৫৯০-এর দেশপ্রিয় পার্কের আউটলেট
'ফলতার উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ', ফলতায় পুনর্নির্বাচনের আগে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
ভারতীয় নাগরিক না হলে বন্ধ সমস্ত সরকারি সুবিধা, রেশন কার্ডও বাতিল : খাদ্য মন্ত্রী অশোক কীর্তনিয়া
তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রোমোটার পেটানো বাগুইআটির TMC কাউন্সিলর সমরেশ চক্রবর্তী
আরও দেখুন























