Abhishek Banerjee News: ‘অবৈধ সাংসদের অবৈধ অফিস ভাঙা হল’, অভিষেকের অফিসে বুলডোজার চলা প্রসঙ্গে বললেন অভিজিৎ দাস ববি
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলার অফিসে বুলডোজার। এই প্রসঙ্গে বিজেপি নেতা অভিজিৎ দাস ববি বলেন, 'এটি অবৈধ এমপির অবৈধ এমপি অফিস। ভেঙে দেওয়া হল। অভিষেক ব্যানার্জী একটা অবৈধ এমপি। ছাপ্পা ভোটে জেতা এমপি। যে মানুষের গণতান্ত্রিক অধিকারকে প্রয়োগ করতে দেয়নি। ও এখানে রাতারাতি একটা বেকারি পুড়িয়ে অবৈধ বিল্ডিং করে। বিল্ডিং বানানোর কোনও অনুমতি ছিল না। জমিটা কেনা হয় লিপস অ্যান্ড বাউন্সের নামে। হাইকোর্ট থেকে সিজ় করা হয়েছে জমিটা। সেই জমিটাকে ইডি সিজ় করে গিয়েছে। সেই জমিতে থাকা বিল্ডিংটা অবৈধ। সেটা এখন প্রশাসনের পক্ষ থেকে ভেঙে দেওয়া হচ্ছে। এর জন্য আমাদের মাননীয় শুভেন্দুদা, এখানকার ডিএম, এসপি সকলকে ধন্যবাদ জানাই। আমাদের এতদিনের যে দাবি ছিল... এই অবৈধ বিল্ডিংকে শেল্টার করে অভিষেক যেভাবে ক্রিমিনাল-রাজ শুরু করেছিল, যেভাবে পুলিশ জায়গা ঘিরে থাকত... সেই প্রথম ধাপটা ভাঙা হল। এরপর আস্তে আস্তে সব হবে। সবশেষে ভাইপোকে গারদে ভরা হবে। এটাই ডায়মন্ডবাসীর ইচ্ছা।'






















