Abhishek Banerjee: 'গা জোয়ারি করে ভোট করলে চলবে না, লড়তে হবে' পঞ্চায়েত ভোট প্রসঙ্গে বার্তা অভিষেকের
হিংসা নয়, শান্তিতেই পঞ্চায়েত ভোট চায় তৃণমূল, বার্তা অভিষেকের। '২০২৩-এ চলবে না ২০১৮-র পঞ্চায়েত ভোটের পুনরাবৃত্তি। ২০১৮-র জন্য খারাপ ফল হয়েছিল ২০১৯-এর লোকসভায়'
শান্তিতে পঞ্চায়েত ভোট করার নির্দেশ অভিষেকের। জেলা তৃণমূল নেতৃত্বের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বার্তা অভিষেকের। 'নিজের পায়ে দাঁড়িয়েই লড়তে হবে পঞ্চায়েত ভোট। পঞ্চায়েতেও অগ্নি পরীক্ষা দিয়ে জিততে হবে', বার্তা অভিষেকের। 'গা জোয়ারি করে ভোট করলে চলবে না, ভোটে লড়তে হবে। বিরোধীরা অভিযোগ করলে, প্রয়োজনে নেতা পাঠিয়ে পদক্ষেপ। ২০১৮-র মতো যেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভোট না নেয়। দরকারে ১০০% মনোনয়ন, প্রয়োজনে নেতা পাঠিয়ে ব্যবস্থা'। জেলা তৃণমূল নেতৃত্বের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বার্তা অভিষেকের।






















