এক্সপ্লোর
Murshidabad: তৃণমূল সদস্যের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে সাসপেন্ড করল দল | ABP Ananda LIVE
মুর্শিদাবাদ জেলা পরিষদের তৃণমূল সদস্যের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ। অভিযুক্ত শাসক-নেতাকে সাসপেন্ড করল দল। পঞ্চায়েত ভোটে ভরতপুরের ৫৬ নম্বর জেলা পরিষদ আসনে তৃণমূলের টিকিটে জয়ী হন বাবর আলি শেখ। সম্প্রতি কান্দি থানায় এক মহিলা অভিযোগ করেন, প্রাণনাশের হুমকি দিয়ে তাঁকে ধর্ষণ করেছেন তৃণমূল জেলা পরিষদ সদস্য। অস্বস্তি ঢাকতে গতকাল সাংবাদিক বৈঠক ডেকে অভিযুক্ত নেতাকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করার কথা ঘোষণা করে জেলা তৃণমূল নেতৃত্ব। ধর্ষণের অভিযোগ অস্বীকার করে দলীয় ষড়যন্ত্রের শিকার হয়েছেন বলে দাবি করেছেন অভিযুক্ত তৃণমূল নেতা।
জেলার
নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
আরও দেখুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion




















