Ananda Live : অভিষেকের পায়ে ইট বাঁধা থাকলেও কেউ খুনের সন্দেহ করেননি কেন, উঠছে প্রশ্ন
বিজেপির মিছিল থেকে তৃণমূলের যাদবপুরের অফিসে হামলার অভিযোগ। বিজেপির মিছিল থেকে কটূক্তি, প্রতিবাদ করায় হামলার অভিযোগ। নবান্ন অভিযানের প্রস্তুতিতে গড়িয়া থেকে যাদবপুর পর্যন্ত মিছিল। যাদবপুরের কৃষ্ণা গ্লাস মোড়ে তৃণমূলের পার্টি অফিসে হামলা। বিজেপির বিরুদ্ধে তৃণমূলের পার্টি অফিসে হামলার অভিযোগ।
বাগুইআটির দুই মাধ্যমিক পরীক্ষার্থীকে অপহরণ করে খুনের ঘটনায় পুলিশের ভূমিকায় উঠছে একাধিক প্রশ্ন। দু’টি মৃতদেহ উদ্ধারের পর, সংশ্লিষ্ট থানা থেকে, রাজ্যের সমস্ত থানায়, সেই খবর দেওয়া হয়। কিন্তু, বাগুইআটি থানা, আদৌ সেই ইমেল খুলে দেখেছিল কিনা, তা নিয়ে প্রশ্ন উঠছে। নিহত অভিষেকের মৃতদেহ উদ্ধারের সময় পায়ে ইট বাঁধা থাকলেও, কেউ খুনের সন্দেহ করেননি কেন? সেই প্রশ্নও তুলছেন অনেকে।






















