Anubrata Mondol: কেষ্টকাণ্ডে সাসপেন্ডেড TMCP নেতার হুমকিতে 'পুলিশের মর্যাদাহানি'
ABP Ananda LIVE: কেষ্টকাণ্ডে সাসপেন্ডেড TMCP নেতার হুমকিতে 'পুলিশের মর্যাদাহানি' । বিক্রমজিৎ-এর বিরুদ্ধে পুলিশের FIR-এ 'মর্যাদাহানির' উল্লেখ । 'সংশ্লিষ্ট পুলিশ অফিসারের মনোবলে আঘাত লেগেছে' । 'সংশ্লিষ্ট পুলিশ অফিসারের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে'। সাসপেন্ডেড TMCP নেতার বিরুদ্ধে FIR-এ উল্লেখ পুলিশের । পুলিশকে কালিমালিপ্ত করতে, ভুল তথ্য ছড়াতে ইচ্ছাকৃত ভিডিও পোস্ট, উল্লেখ FIR-এ
আরও খবর...
ফের নাবালককে নির্মম নির্যাতন, এবার কোন্নগরে। কোন্নগরে নাবালককে পেরেক লাগানো লাঠি দিয়ে নৃশংস অত্যাচার! গাছ থেকে আম পাড়তে গিয়ে বেধড়ক মার খেল ১৪ বছরের কিশোর। পেরেক লাগানো লাঠি দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ। বেধড়ক মারধরে কিশোরের মাথা ও চোখে গুরুতর আঘাত। কোন্নগর থেকে কলকাতা মেডিক্যালে আনা হয়েছে কিশোরকে। উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের কিশোরের পরিবারের।
কালনার কিশোরকে নির্যাতনের পর ফের রাজকোটে হাড় হিম কাণ্ড। সোনার দোকানে আটকে রেখে রাজ্যের শিশুদের নির্য়াতন। পশ্চিমবঙ্গের ১৯ শিশুকে আটকে রেখে জোর করে কাজ করানোর অভিযোগ। রাজকোট পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের অভিযানে উদ্ধার ১৯ শিশু। গুজরাতের রাজকোটের বেদিয়াচকের ঘটনায় তোলপাড়। অস্বাস্থ্যকর পরিবেশে রেখে জোর করে কাজ করানো হচ্ছিল, দাবি পুলিশের। শিশুদের হাতে-পিঠে আঘাতের দাগ, জানিয়েছে গুজরাত পুলিশ।
























