TMC : তৃণমূল নেতাদের সম্পত্তির খতিয়ান দিয়ে পোস্টার ঘিরে চাঞ্চল্য দুবরাজপুরে। Bangla News
গরুপাচার মামলায় জেলা সভাপতি অনুব্রত মণ্ডল জেলে থাকাকালীনই এবার বীরভূমের দুবরাজপুরে তৃণমূল নেতাদের বিরুদ্ধে আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগে পোস্টার ঘিরে চাঞ্চল্য। যশপুরের তৃণমূল অঞ্চল সভাপতি শেখ কাঞ্চন ও দুবরাজপুর পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ ও তৃণমূল নেতা পরিমল সৌয়ের বিরুদ্ধে দুর্নীতিতে জড়িত থাকা ও নিজেদের সম্পত্তি বাড়ানোর অভিযোগ তুলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে লাগানো হয়েছে পোস্টার। পোস্টারে দুই তৃণমূল নেতার সম্পত্তির খতিয়ান লেখা রয়েছে। অঞ্চল সভাপতিকে পাওয়া না গেলেও, দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন ভূমি কর্মাধ্যক্ষ। সাধারণ মানুষকে ঠকিয়ে নিজেদের পকেট ভরছেন তৃণমূল নেতারা, কটাক্ষ বিজেপির। ঘোলা জলে মাছ ধরার চেষ্টা, পাল্টা দাবি তৃণমূলের।






















