এক্সপ্লোর
BJP: শুভেন্দু অধিকারীর ডাকে ১২ ঘণ্টার বন্ধ, সকাল থেকে বন্ধ দোকানপাট
পূর্ব মেদিনীপুরের ময়নায় বিজেপির বুথ সভাপতিকে নৃশংসভাবে খুনের অভিযোগে আজ শুভেন্দু অধিকারীর ডাকে ১২ ঘণ্টার বন্ধ। সকাল থেকে বন্ধ দোকানপাট। বন্ধ সফল করতে রাস্তায় নেমেছে বিজেপি। ময়নার অন্নপূর্ণা বাজারে বন্ধ ঘিরে বিজেপির পিকেটিং। চেয়ার পেতে, বাঁশ দিয়ে রাস্তা ঘিরে ফেলা হয়েছে। পুলিশের গাড়িকেও যেতে বাধা দেওয়া হয়। রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি। বলাইপণ্ডা বাজারেও আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়। জোর করে দোকানপাট বন্ধ করাল বিজেপি। অন্যদিকে, অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে প্রস্তুত পুলিশও। রাস্তায় রাস্তায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। মজুত রয়েছে জলকামানও।
জেলার
১৫০ জনের চাকরি সুজিত বসুর মাধ্যমে, দাবি ED-র
হাত বাড়ালেই গঙ্গা.. হাওড়ার শালিমারে "ইডেন দেবপ্রয়াগ"-এ জুড়োবে প্রাণ
আইপ্যাক থেকে তোলাবাজি, নানা ইস্যুতে ক্ষোভ উগরে দিলেন TMC-র সাসপেন্ডেড মুখপাত্র ঋজু দত্ত
সোমে নবান্নে ক্যাবিনেট বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, নবান্ন-সংলগ্ন নিরাপত্তা খতিয়ে দেখলেন কলকাতার পুলিশ কমিশনার
রবীন্দ্রজয়ন্তী উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করল মুদিয়ালি ক্লাব
আরও দেখুন























