Bratya Basu: রাজ্যে শিক্ষা পদ্ধতিতে নজিরবিহীন পদক্ষেপ, কেন বললেন ব্রাত্য? Bangla News
নিয়োগ দুর্নীতি'-র (Reqruitment Scam) মধ্যেই আজ প্রাথমিক টেটের ফল (Primary TET) প্রকাশ হয়েছে। এদিন বিকাশভবনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) বলেন, বিপুল সংখ্যক পরীক্ষার্থীদের ভরসা দিতে পর্ষদ একাধিক যুগান্তকারী একাধিক পরিবর্তন এনেছে।নিয়োগে স্বচ্ছতা আনতে সচেষ্ট রাজ্য সরকার।' তিনি আরও বলেন, 'যার মধ্যে আমি এখন কয়েকটা উল্লেখ করব। পরীক্ষার্থীদের যাবতীয় পরীক্ষা নিরীক্ষা এবং বায়োমেট্রিক (Biometric) যাচাইকরণ প্রাথমিক পর্ষদের এক উদ্ভাবনী ভাবনা। বলা যেতে পারে স্বচ্ছতা অর্জনের ক্ষেত্রে রাজ্যের এক অন্যতম প্রচেষ্টা। পর্ষদ শুধুমাত্র ওএমশিটের (OMR Sheet) অরিজিনাল নিজেদের কাছে কপি নিজেদের কাছে রেখেছিল। এটাও একটা রাজ্যে শিক্ষা (Education) পদ্ধতিতে নজিরবিহীন পদক্ষেপ।'
























