Tamluk: দুর্নীতি ও নিয়োগ-বঞ্চনার অভিযোগে তমলুকে গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের লং মার্চ ঘিরে তুলকালাম
Tamluk: দুর্নীতি ও নিয়োগ-বঞ্চনার অভিযোগে তমলুকে মাতঙ্গিনী হাজরার (Matangini Hazra) জন্মভিটে থেকে রাজ্য সরকারের গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের লং মার্চ ঘিরে তুলকালাম। মিছিল আটকালে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়।কয়েকজন চাকরিপ্রার্থী পড়েও যান। এরপর পুলিশের বাধা অগ্রাহ্য করে মিছিল এগোয়। দুর্নীতি ও নিয়োগ-বঞ্চনার অভিযোগে এদিন অভিনব প্রতিবাদ-মিছিল করেন গ্রুপ ডি চাকরিপ্রার্থীরা। এক চাকরিপ্রার্থীকে মাতঙ্গিনী হাজরা সাজিয়ে তমলুকের হোগলা থেকে ধর্মতলায় মাতঙ্গিনী হাজরার মূর্তি পর্যন্ত লং মার্চের আয়োজন করা হয়। এদিন খেজুরিতে সভা রয়েছে মুখ্যমন্ত্রীর। একই দিনে নিয়োগ দুর্নীতির প্রতিবাদে পূর্ব মেদিনীপুর জেলা থেকে লং মার্চ শুরু করেন গ্রুপ ডি চাকরিপ্রার্থীরা। ৩ দিন ধরে চলবে এই লং মার্চ।






















