South 24 Parganas: মুড়িগঙ্গা নদীতে ভাঁটা, গঙ্গাসাগর যেতে ভোগান্তি যাত্রীদের। ABP Ananda Live
দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) কাকদ্বীপে (kakdwip) গঙ্গাসাগরগামী (Gangasagar) যাত্রীদের ভোগান্তি। মুড়িগঙ্গা (Muriganga) নদীতে ভাঁটার জেরে সকাল থেকে দীর্ঘক্ষণ বন্ধ রইল ভেসেল পরিষেবা। শ্রাবণ মাসে গঙ্গাসাগরে ভিড় জমে। ভিনরাজ্য থেকে কপিল মুনির আশ্রমে আসেন পুণ্যার্থীরা। কাকদ্বীপের লট এইটে ভেসেল পরিষেবা বন্ধ থাকায় লম্বা লাইন পড়ে। চরম বিশৃঙ্খলা তৈরি হলেও পুলিশের (Police) দেখা মেলেনি। ভিড়ের চাপে বন্ধ করে দিতে হয় টিকিট কাউন্টার। নিত্যযাত্রীদের অভিযোগ, পলি জমে থাকায় নাব্যতা হারিয়েছে মুড়িগঙ্গা নদী। গঙ্গাসাগর মেলা উপলক্ষ্যে নিয়মিত ড্রেজিং হলেও, সারা বছর প্রশাসনিক তৎপরতা চোখে পড়ে না। ফলে মাঝেমধ্যেই ভেসেল পরিষেবা বন্ধ রাখতে হয়। প্রশাসনের প্রতিক্রিয়া এখনও মেলেনি।






















