এক্সপ্লোর
Purulia: সংখ্যাগরিষ্ঠ দল ছিল বিজেপিই, দলবদলের জেরে পঞ্চায়েত দখল করল তৃণমূলই | ABP Ananda LIVE
পঞ্চায়েতে সংখ্যাগরিষ্ঠ দল ছিল বিজেপি। কিন্তু, দলবদলের জেরে শেষ হাসি হাসল তৃণমূল। এমন কাণ্ড ঘিরে হইচই পড়ে গেছে পুরুলিয়ায়। জয়পুর গ্রাম পঞ্চায়েতে মোট আসন ২০। বোর্ড গঠনের জন্য ম্যাজিক ফিগার ১১। এবারের নির্বাচনে জয়পুর পঞ্চায়েতের ১০টি আসনে জয়ী হয় বিজেপি। তৃণমূলের দখলে যায় ৮টি আসন। ২টি আসনে নির্দল প্রার্থীরা জয়ী হন। আজ পুরুলিয়া জেলা তৃণমূল কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে দল বদল করেন বিজেপির ২ জয়ী সদস্য। ২ নির্দল সদস্যও যোগ দেন তৃণমূলে। শাসকদলের দাবি, ১২ জন সদস্য-কে নিয়ে জয়পুর পঞ্চায়েত দখল করল তারাই।
জেলার
'ফলতার উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ', ফলতায় পুনর্নির্বাচনের আগে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
ভারতীয় নাগরিক না হলে বন্ধ সমস্ত সরকারি সুবিধা, রেশন কার্ডও বাতিল : খাদ্য মন্ত্রী অশোক কীর্তনিয়া
তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রোমোটার পেটানো বাগুইআটির TMC কাউন্সিলর সমরেশ চক্রবর্তী
জেলে মোবাইল ব্যবহার, কড়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী; তদন্তভার CID-কে
বেআইনি পার্কিং বরদাস্ত নয়, হুঁশিয়ারি পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের
আরও দেখুন























