(Source: ECI/ABP News)
Ek Dojon Golpo: মালবাজারের মাল নদীতে প্রতিমা বিসর্জনের সময় হড়পা বানে নিখোঁজ বহু, উদ্ধারকাজে এনডিআরএফ
মালবাজারের মাল নদীতে প্রতিমা বিসর্জনের সময় হড়পা বান নিখোঁজ প্রায় ৩০ থেকে ৪০ জন। মৃত দুজন, জানালেন জেলাশাসক। প্রশাসন সূত্রে খবর, মালবাজার শহর ও চা বাগান সংলগ্ন অঞ্চল থেকে বেশ কিছু পুজো কমিটি মাল নদীতে প্রতিমা নিরঞ্জনের জন্যে এসেছিল। উদ্ধারকাজের জন্য নামানো হচ্ছে এনডিআরএফকে।
বেজে গিয়েছে বিসর্জনের বাদ্যি৷ এবার উমার শ্বশুড়বাড়ি ফেরার পালা৷ আনন্দে উচ্ছ্বাসে মিশেছে বিষন্নতার সুর৷ মন্ডপে মন্ডপে চলছে দেবীর বরণ৷ আজ দেবী বাপের বাড়ির ছুটি কাটিয়ে পাড়ি দেবেন কৈলাসে৷ মণ্ডপে মণ্ডপে দেবী-বরণের পাশাপাশি সিঁদুর খেলা। মা-কে বিদায় জানানোর পালা। প্রতিমা নিরঞ্জনের পর কোলাকুলি, শুভেচ্ছা বিনিময়, মিষ্টিমুখ৷ বাঙালির চিরাচরিত রীতি। হাসি মুখে মাকে বিদায় জানিয়ে আরও একটা বছরের অপেক্ষা৷ এখন শুধু দু’চোখ ভরে মাকে দেখে নেওয়া আর ঢাকের তালে মনে মনে বলা, আসছে বছর আবার এসো মা৷




















