TMC Controversy: দু'দফায় ৫ লক্ষ টাকা TMC বিধায়ককে, বিস্ফোরক দাবি গোলাহাটের বাসিন্দা দীপক মণ্ডলের!
ভারত জোড়ো যাত্রা নিয়ে রাহুল গাঁধীর ভূয়সী প্রশংসা শত্রুঘ্ন সিনহার। 'ভারত জোড়ো যাত্রা বৈপ্লবিক'। লালকৃষ্ণ আডবাণীর রথযাত্রার সঙ্গে ভারত জোড়ো যাত্রার তুলনা। প্রাক্তন প্রধানমন্ত্রী চন্দ্রশেখরের যাত্রার সঙ্গে রাহুল গাঁধীর ভারত জোড়ো যাত্রার তুলনা। ভারত জোড়ো যাত্রা নিয়ে রাহুল গাঁধীর প্রশংসা আসানসোলের তৃণমূল সাংসদের।
বিভাজনের রাজনীতি নিয়ে দেশজুড়ে বিতর্ক অব্যাহত। চলছে টানাপোড়েন। এই বিভেদ মেটাতে মানুষে মানুষে দূরত্ব কমাতে হবে। মেটাতে হবে মতপার্থক্য। কলকাতায় প্রতীচী আয়োজিত, যুক্তসাধনা শীর্ষক অনুষ্ঠানে স্কুল পড়ুয়াদের প্রশ্নের উত্তরে এই পরামশর্ই দিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন।
প্রাইমারিতে স্ত্রীর চাকরির জন্য দু'দফায় ৫ লক্ষ টাকা দিয়েছিলেন মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে। বিস্ফোরক দাবি করেছেন, বড়ঞার গোলাহাটের বাসিন্দা দীপক মণ্ডল! ফোনে কথোপকথনের ভাইরাল অডিও ক্লিপ ঘিরে শুরু হয়েছে বিতর্ক। অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল বিধায়ক।
জনসংযোগের সময় পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে প্রশ্নের উত্তর দিতে তৈরি কর্মীরা। এনিয়ে অস্বস্তির কোনও কারণ নেই। পার্থ চট্টোপাধ্যায়ের এলাকা, বেহালা পশ্চিমে দিদির সুরক্ষাকবচ কর্মসূচির প্রচারে গিয়ে এমনই মন্তব্য় করলেন দেবাশিস কুমার। তৃণমূলের জন্মলগ্ন থেকে রয়েছেন পার্থ, এখন দায় ঝেড়ে ফেললে কী করে হবে? পাল্টা কটাক্ষ করেছে বিজেপি।






















