Road Accident: রাতের কলকাতায় ভয়াবহ দুর্ঘটনা, দমদম পার্কে লরিতে সজোরে ধাক্কা SUV-র, মৃত ৪
Kolkata Road Accident: রাতের কলকাতায় (Kolkata) ভয়াবহ দুর্ঘটনা (Kolkata Accident)। মধ্যরাতে দমদম পার্কে (Dumdum Park Accident) ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটে। বেপরোয়া গতির বলি হয়েছেন ৪ জন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আরও ২ জন। রাতে দমদম পার্ক মোড়ে (Dumdum Park) সিগন্যালের লাল আলো দেখে দাঁড়ায় একটি লরি (Lorry)। পিছন থেকে বেপরোয়া গতিতে (Over Speeding Car) ছুটে আসছিল একটি SUV। লরিটি দাঁড়িয়ে পড়ায় নিয়ন্ত্রণ হারান গাড়ির চালক। প্রথমে একটি বাইকে ধাক্কা মেরে লরিটির পিছনে সজোরে ধাক্কা মারে গাড়িটি। গাড়ির সামনের কাচ ভেঙে বনেটের ওপর ছিটকে পড়েন সামনের আসনে বসা মহিলা ও চালক। দুমড়ে মুচড়ে যায় গাড়ির সামনের অংশ।






















