Howrah: হনুমান জয়ন্তীর শোভাযাত্রা ঘিরে হাওড়ায় জোরদার পুলিশি নিরাপত্তা
হনুমান জয়ন্তীর শোভাযাত্রা ঘিরে হাওড়ায় পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাস্তার ধারে ব্যারিকেড দেওয়ার পাশাপাশি নিরাপত্তা দেখভাল করতে উপস্থিত রয়েছেন হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। এছাড়াও, বিভিন্ন রাস্তায় মোতায়েন করা হয়েছে র্যাফ। আকাশ পথেও ড্রোনের মাধ্যমে চলছে নজরদারি। সকালে ঘুসুড়ি থেকে হনুমান জয়ন্তীর মিছিল জিটি রোড ধরে সালকিয়া পৌঁছয়। সেখান থেকে বাঁধাঘাট, হাওড়া ব্রিজ হয়ে কলকাতার বড়বাজারে যাবে এই শোভাযাত্রা। লিলুয়া থেকেও একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। হনুমান ভক্তমণ্ডলীর উদ্যোগে এই মিছিল সালকিয়া, গোলাবাড়ি, হাওড়া ব্রিজ হয়ে কলকাতায় গিয়ে শেষ হবে। নিরাপত্তা দেখভালের দায়িত্বে ছিলেন লিলুয়া, বেলুড়, বালি, মালিপাঁচঘড়া ও নিশ্চিন্দা থানার পুলিশ আধিকারিকরা।






















