KMC Election 2021: কলকাতা ভোট সন্ত্রাসের অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ সিপিএম | Bangla News
কলকাতা পুরভোটে (KMC Election 2021) সন্ত্রাস, ছাপ্পা ভোটের অভিযোগে কংগ্রেসের (Congress) প্রতিবাদ মিছিল। বিড়লা তারামণ্ডল থেকে মিছিল করে নির্বাচন কমিশনের দফতর পর্যন্ত যান কংগ্রেসের নেতা-কর্মীরা। মিছিলে উপস্থিত ছিলেন বেশ কয়েকজন কংগ্রেস প্রার্থী। রয়েছেন অসিত মিত্র, প্রদীপ প্রসাদ-সহ কংগ্রেস নেতারা।
অন্যদিকে, পুরভোটে সন্ত্রাসের অভিযোগে পুনর্নির্বাচনের দাবিতে রডন স্ট্রিটে রাজ্য নির্বাচন কমিশনের (State Election Commission) সামনে সিপিএমেরও (CPIM) বিক্ষোভ কর্মসূচি। ইতিমধ্যেই ভোট সন্ত্রাসের অভিযোগে হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছে সিপিএম। বাম, কংগ্রেস, বিজেপির বিক্ষোভ কর্মসূচি ঘিরে এদিন রাজ্য নির্বাচন কমিশনের দফতরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

















