এক্সপ্লোর
Kolkata: ডার্বি দেখতে গিয়ে স্টেডিয়ামেই অসুস্থ, মৃত্যু ইস্টবেঙ্গল সমর্থকের। Bangla News
যুবভারতীতে ডার্বি দেখতে গিয়ে মৃত্যু হল এক ইস্টবেঙ্গল সমর্থকের। বছর আটত্রিশের জয়শঙ্কর সাহা একটি বেসরকারি সংস্থার কর্মী। বাড়ি বাগুইআটির দেশবন্ধু নগরে। বাড়িতে আছেন স্ত্রী আর মেয়ে। পুলিশ সূত্রে খবর, গতকাল মোহনবাগান গ্যালারিতে বসেছিলেন ওই ইস্টবেঙ্গল সমর্থক। খেলা শুরু হওয়ার পর থেকেই অসুস্থ বোধ করতে শুরু করেন। একসময় মাঠেই সংজ্ঞাহীন হয়ে পড়লে, তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় আমরি হাসপাতালে। রাত ৯টা নাগাদ তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা। এই মর্মান্তিক ঘটনায় হতবাক বাগুইআটির দেশবন্ধু নগরের বাসিন্দারা।
জেলার
ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
আরও দেখুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















