Kolkata Metro : সিগন্যালিং ব্যবস্থা বদলের জন্য এই রুটে বন্ধ থাকবে মেট্রো পরিষেবা ! জরুরি আপডেট রেলের
ABP Ananda LIVE : ৮ ফেব্রুয়ারি থেকে ২৩ মার্চ, দুই রুটে বন্ধ থাকবে মেট্রো পরিষেবা। হাওড়া ময়দান-এসপ্ল্যানেড, শিয়ালদা-সেক্টর ফাইভ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা। বউবাজারের কাজ শেষের পর জুড়ছে হাওড়া ময়দান-সেক্টর ফাইভ মেট্রো। বদলাতে হবে পুরো সিগন্যালিং ব্যবস্থা। সিগন্যালিং ব্যবস্থা বদলের জন্য দুই রুটে বন্ধ থাকবে মেট্রো পরিষেবা।
বাংলাদেশকে হুঙ্কার শুভেন্দুর, '৫-৭ ড্রোন পাঠিয়ে দিলেই সব শেষ , লাদেনের থেকেও খারাপ অবস্থা হবে..' !
গত বছর বাংলাদেশের কলকাতা দখলের ডাকের হুমকির পর, চরম কটাক্ষ করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বলেছিলেন , 'আমার কাছে খবর আছে, ঢাকা থেকে ৩ লক্ষ হাতে টানা রিকশ রওনা দিয়েছে কলকাতা দখল করার জন্য।' বলাইবাহুল্য শুভেন্দু কথায়, এপারে তখন উঠেছিল হাসির রোল। দেখতে দেখতে নতুন বছরে পা। বাংলাদেশে আজও হিন্দু-বিদ্বেষ অব্যহত। ক্রমশ জটিল হচ্ছে পরিস্থিতি । বারবার সীমান্তে কাঁটাতার তৈরিতে বাধা BGB-র। ওদেশের হুঁশিয়ারির মধ্যেই এবার বাংলাদেশকে হুঙ্কার শুভেন্দু অধিকারীর।
এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, অতি বাড় বেড়ো না, ঝড়ে ভেঙে যাবে। পিপিলিকার পাখা গজায়, মরিবার তরে। ভারত এখন তৃতীয় সামরিক শক্তিশালী দেশ। ভারত অত্যন্ত দায়িত্বশীল দেশ। দুর্বল দেশকে আক্রমণ করে না। এরা জানে না, আমাদের সেনা পাঠানোর দরকার হবে না। আমরা এখন দ্রোনে এত বেশি উন্নত, তা জানেই না বাংলাদেশ। ভারতের ধৈর্যের বাঁধ ভাঙলে, ৫-৭ ড্রোন পাঠিয়ে দিলেই সব শেষ। লাদেনের থেকেও খারাপ অবস্থা হবে।'






















