এক্সপ্লোর
Laketown : মোটরবাইক চুরি চক্রের আরও ১ পাণ্ডাকে গ্রেফতার লেকটাউন থানার পুলিশের
মোটরবাইক চুরি চক্রের আরও এক পাণ্ডাকে গ্রেফতার করল লেকটাউন থানার পুলিশ। উদ্ধার ৫টি বাইক। সব মিলিয়ে গত পাঁচদিনে ৬টি চোরাই বাইক উদ্ধার হয়েছে। ধৃতের সংখ্যা বেড়ে ২। ২৩ জুন, লেকটাউনের জয়া সিনেমা হলের সামনে একটি বাইক চুরি যায়। সিসি ক্যামেরার ফুটেজ দেখে বাইক চুরি চক্রের তিন পাণ্ডাকে চিহ্নিত করে পুলিশ। ১ জুলাই সৌরভ ঘোষ ও গতকাল অভিজিৎ কাহার নামে চক্রের দুই পাণ্ডাকে গ্রেফতার করা হয়। বাইক চুরি করে ভিনরাজ্যে পাচার করা হত বলে পুলিশের দাবি। আর কারা এই চক্রে জড়িত তার খোঁজ চলছে।
জেলার
বীরভূমে টাকার পাহাড়! কোথা থেকে এল এই বিপুল সম্পত্তি? নেপথ্যে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব?
আরও দেখুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion
















