এক্সপ্লোর
Load shedding: কোচবিহারের মেখলিগঞ্জের চ্যাংড়াবান্ধা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে লোডশেডিং! নাজেহাল রোগীরা। Bangla News
অন্ধকারে মোমবাতি বা মোবাইল ফোনের টর্চ জ্বালিয়ে চিকিত্সা হয়। পাখা চলে না, প্রচণ্ড গরমে ঘেমেনেয়ে একশা হন চিকিত্সাধীন রোগীরা। এই ছবি কোচবিহারের মেখলিগঞ্জের চ্যাংড়াবান্ধা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের। হাসপাতালে জঞ্জালের স্তূপ। বেডের অভাবে প্রতীক্ষালয়ে রোগীকে শুইয়ে চলে স্যালাইন দেওয়ার কাজ। পরিকাঠামোগত সমস্যায় ধুঁকছে চ্যাংড়াবান্ধ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। হেলদোল নেই প্রশাসনের, এমনই অভিযোগ রোগীদের। লোডশেডিং হলে বিকল্প ব্যবস্থা না থাকায় এই সমস্যা, জানিয়েছেন হাসপাতালের কর্মী। দ্রুত সমাধানের আশ্বাস জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের।
জেলার
'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
আরও দেখুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















