এক্সপ্লোর
CPIM-TMC News: বাম প্রার্থীদের মিছিল-মনোনয়ন ঘিরে তুলকালাম, 'চোর স্লোগান' ঘিরে তুমুল বিক্ষোভ
আলিপুরের গোপালনগরে মুখোমুখি সিপিএম-তৃণমূল। পাঁচ বাম প্রার্থীর মনোনয়ন-মিছিল ঘিরে উত্তেজনা। তৃণমূল কর্মীদের সঙ্গে হাতাহাতি বাধে বাম কর্মী, সমর্থকদের। এক পক্ষ অপর পক্ষকে উদ্দেশ্য করে চোর স্লোগান দেন। এদিন দক্ষিণ কলকাতা, যাদবপুর, ডায়মন্ড হারবার, মথুরাপুর ও জয়নগর লোকসভা কেন্দ্রের পাঁচ বাম প্রার্থী হাজরা থেকে মিছিল করে গোপালনগরে পৌঁছতেই তুলকালাম বাধে। বাকি চার প্রার্থীর মিছিল আলিপুরে জেলাশাসকের দফতরের দিকে এগিয়ে যায়। গোপালনগর মোড়ে পুলিশের ব্যারিকেডে আটকে পড়েন কলকাতা দক্ষিণের সিপিএম প্রার্থী সায়রা শা হালিমের মিছিল। সেখানেই তৃণমূল কর্মীদের সঙ্গে সিপিএম কর্মী, সমর্থকদের হাতাহাতি বেধে যায়।
জেলার
'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
আরও দেখুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















